Jashore Palli Bidyut Samity-2 Retainer Doctor Job Circular 2026 – যশোর পীরি বিদ্যুৎ সমিতি-২ নিয়োগ বিজ্ঞপ্তি

Jashore Palli Bidyut Samity-2 Retainer Doctor Job Circular 2026 – যশোর পীরি বিদ্যুৎ সমিতি-২ নিয়োগ বিজ্ঞপ্তি
Jashore Palli Bidyut Samity-2 Retainer Doctor Job Circular 2026 – যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নিয়োগ বিজ্ঞপ্তি

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২

প্রধান কার্যালয়: মনিরামপুর, যশোর

E-mail: jessorepbs2@gmail.com, Web: pbs2.jessore.gov.bd

“রেটেইনার ডাক্তার (চুক্তিভিত্তিক)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি

স্মারক নং: ২৭.১২.৪১৬১.৫১১.০০০.০২.০০৮.২৬. ৪১৯৪ | তারিখ: ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ / ০৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নওয়াপাড়া, নড়াইল, কেশবপুর, কালিয় ও লক্ষ্মীপাশা জোনাল অফিসের জন্য রেটেইনার ডাক্তার (চুক্তিভিত্তিক) নিয়োগের লক্ষ্যে নিম্ন-বর্ণিত শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরণী:

পদের নাম নিয়োগের ধরণ মেয়াদ মাসিক সম্মানী / ফি শিক্ষাগত যোগ্যতা
রেটেইনার ডাক্তার চুক্তিভিত্তিক ০৩ (তিন) বৎসর বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ডের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সর্বোচ্চ ৮,০০০/- (আট হাজার) টাকা সরকারি মেডিকেল কলেজ/বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস পাস।

প্রধান শর্তাবলি ও নিয়মাবলি:

  1. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  2. একজন রেটেইনার ডাক্তার অত্র পবিরসের একাধিক অফিসে অথবা অন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে রেটেইনার ডাক্তার হিসেবে নিয়োজিত থাকতে পারবেন না।
  3. চুক্তি বাতিল করতে হলে উভয় পক্ষকে কমপক্ষে ৩০ (ত্রিশ) দিনের পূর্ব নোটিশ প্রদান করতে হবে।
  4. সপ্তাহে ০২ (দুই) দিন অফিস চলাকালীন সময়ে অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবার পরিজন এবং পোষ্যদের প্রয়োজনে মতে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করতে হবে। অফিসে উপস্থিত থাকার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  5. ব্যক্তিগত চেম্বারে সমিতির যে কোন কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবার পরিজন এবং পোষ্যদের উল্লেখিত ০২ (দুই) দিন ব্যতীত সপ্তাহে অন্যান্য দিন চিকিৎসার জন্য যেতে পারবেন। এজন্য কোন পৃথক ভিজিট বা ফি দেওয়া হবে না।
  6. দুর্ঘটনা বা যে কোন প্রয়োজনে সমিতির ভৌগোলিক এলাকায় যে কোন স্থানে যে কোন সময়ে যেতে হবে।
আবেদনের নিয়মাবলি ও শেষ তারিখ:
- আগ্রহী প্রার্থীদেরকে সাদা কাগজে (ক) নিজের নাম (স্পষ্টাক্ষরে), পিতার ও মাতার নাম, (খ) বর্তমান ও স্থায়ী ঠিকানা, (গ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, (ঘ) অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত কপি, (ঙ) ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বপত্রসহ সকল সনদপত্রের ফটোকপিসমূহ অবশ্যই গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
- আগামী ৩০/১১/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে আবেদনপত্র নিয়ত্রণকারী দফতরে পৌঁছাতে হবে।

(মো: হাদীউজ্জামান)
জেনারেল ম্যানেজার
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২

Previous Post Next Post

نموذج الاتصال