Ministry of Liberation War Affairs Internship Circular 2026 – মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রণালয় ইন্টার্নশিপ আহ্বান বিজ্ঞপ্তি

Ministry of Liberation War Affairs Internship Circular 2026 – মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রণালয় ইন্টার্নশিপ আহ্বান বিজ্ঞপ্তি
Ministry of Liberation War Affairs Internship Circular 2026 – মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রণালয় ইন্টার্নশিপ আহ্বান বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

সরকারি পরিবহন পুল ভবন, সচিবালয় সংযোগ সড়ক, ঢাকা | উন্নয়ন শাখা

ওয়েবসাইট: www.molwa.gov.bd

ইন্টার্নশিপ আহ্বান বিজ্ঞপ্তি

স্মারক নম্বর- ৪৮.০০.০০০০.০০০০০.০৫.৯৯.০০০৮.২৬-২৩১ | তারিখ: ১২ কার্তিক ১৪৩৩ / ২৮ অক্টোবর ২০২৬

ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর আওতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন তিন (০৩) মাস মেয়াদে ১৬ (ষোল) জনকে ইন্টার্নশিপ প্রদান করা হবে। ইন্টার্নশিপ গ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা হলো।

ইন্টার্নশিপের সারসংক্ষেপ:

প্রতিষ্ঠানের নাম মোট পদ সংখ্যা মেয়াদ মাসিক ইন্টার্নশিপ ভাতা ইন্টার্নশিপের বিষয়সমূহ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৬ (ষোল) জন ০৩ (তিন) মাস ১০,০০০/- (দশ হাজার) টাকা (ক) মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কার্যক্রম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/অধীন দপ্তরের কার্যাবলি
(খ) ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা

আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি:

  1. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  2. প্রার্থীকে কমপক্ষে স্নাতক/সমমানের ডিগ্রিধারী হতে হবে (অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন)।
  3. স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই (০২) বছরের মধ্যে আবেদন করতে হবে; এবং একজন প্রার্থী একবারই সরকারি অফিসে ইন্টার্নশিপ করতে পারবে।
  4. কোনো আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে।
  5. ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুচ্ছেদ ১২ (গ) অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে একটি ঘোষণাপত্র ও একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে।
  6. ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১০,০০০/- (দশ হাজার) টাকা হারে 'ইন্টার্নশিপ ভাতা' প্রদান করা হবে। 'ইন্টার্নশিপ ভাতা' ব্যতীত অন্য কোনো ভাতা/সুবিধা প্রদান করা হবে না।
  7. 'ইন্টার্নশিপ ভাতা' প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রতি মাসে ইন্টার্নদের জন্য নিয়োগকৃত সুপারভাইজারের নিকট থেকে সন্তোষজনক কর্মকাণ্ডের প্রত্যয়ন দাখিল করতে হবে।
  8. ইন্টার্নশিপ চলাকালীন ইন্টার্ন 'কর্মে নিয়োজিত রয়েছেন' মর্মে কোনোরূপ প্রত্যয়ন প্রদান করা হবে না। তবে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর ইন্টার্নকে সনদ প্রদান করা হবে।
  9. ইন্টার্নশিপ সনদ কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো প্রকার চাকরির ক্ষেত্রে প্রাধিকার/অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না।
  10. কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে প্রাথমিক বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে লিখিত বা মৌখিক বা উভয় প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  11. প্রযোজ্য ক্ষেত্রে লিখিত বা মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীর ই-মেইল/ডাকযোগে/মোবাইলে জানানো হবে।
  12. লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
  13. ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর শর্তানুযায়ী প্রার্থী ইন্টার্নশিপ সমাপান্তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা এর অধীন কোনো দপ্তর/সংস্থায় বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্তির দাবি করতে পারবে না।
  14. নির্বাচিত প্রার্থীকে ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩-এর সকল শর্ত, অফিস ব্যবস্থাপনা ও সরকারি গোপনীয়তা সংক্রান্ত দেশে প্রচলিত সকল আইন ও বিধিবিধান প্রতিপালন করে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।
  15. মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদনপত্র ও আবেদনপত্রে উল্লেখিত সকল তথ্যের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতার সনদ, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগৃহীত চারিত্রিক সনদ/প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, নাগরিকত্বের সনদ, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ইত্যাদি) মূলকপি প্রদর্শনপূর্বক এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
  16. এছাড়াও, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সময়ে সময়ে জারীকৃত আইনানুগ নির্দেশনা ইন্টার্নকে মেনে চলতে হবে; এই বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আবেদনের নিয়মাবলি ও শেষ তারিখ:
- আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে (amdadhoque74@gmail.com) ই-মেইলে আবেদন দাখিল করতে হবে।

ড. এ, কে, এম এমদাদুল হক
উপসচিব (উন্নয়ন)
ফোন: ০১৭২০৩৬৪৯৭৯
ই-মেইল: amdadhoque74@gmail.com

Previous Post Next Post

نموذج الاتصال