মুক্তি কক্সবাজার
মুক্তি ভবন, প্রধান কার্যালয়, গোলদীঘির পাড়, কক্সবাজার
নিয়োগ বিজ্ঞপ্তি
মুক্তি কক্সবাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যা দীর্ঘ ৩০ বছর যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও নোয়াখালী জেলায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণে সফলভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলায় পরিচালিত ক্ষুদ্র ঋণ সহায়তা কর্মসূচিতে নিম্নবর্ণিত পদসমূহে লোক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদের বিবরণী ও শিক্ষাগত যোগ্যতা:
| ক্র: নং | পদের নাম | পদ সংখ্যা | বেতন-ভাতা | শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা |
|---|---|---|---|---|
| ১ | এলাকা ব্যবস্থাপক | ০২ জন | ৩ (তিন) মাস পর্যবেক্ষণকালে বেতন, লাঞ্চভাতা ও মোবাইল বিলসহ সর্বসাকুল্যে মাসিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ২ টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, নগদায়নযোগ্য বার্ষিক ছুটি এবং বিনামূল্যে একক আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। | যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচিতে এলাকা ব্যবস্থাপক পদে কমপক্ষে ১ বছর অথবা শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ৪ বছর চাকরি করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। মোটরসাইকেল চালনায় পারদর্শীসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। |
| ২ | শাখা ব্যবস্থাপক | ১০ জন | ৩ (তিন) মাস পর্যবেক্ষণকালে বেতন, লাঞ্চভাতা ও মোবাইল বিলসহ সর্বসাকুল্যে মাসিক ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ২ টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, বার্ষিক ছুটি এবং বিনামূল্যে একক আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। | যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক পাশ এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ৩ বছর চাকরি করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। মোটরসাইকেল চালনায় পারদর্শীসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। |
| ৩ | ক্রেডিট অফিসার (গ্রেড-৮, লেভেল-১) | ২০ জন | ৩ মাস পর্যবেক্ষণকালে সর্বসাকুল্যে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা মাসিক বেতন-ভাতা প্রদান করা হবে। চাকরি স্থায়ীকরণের পর চাকরি স্থায়ীকরণের পর সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ২ টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, নগদায়নযোগ্য বার্ষিক ছুটি এবং বিনামূল্যে একক আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। | স্নাতক পাশ। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। সাইকেল/মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং সাইকেল/মোটরসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। |
| ৪ | ক্রেডিট অফিসার (গ্রেড-৮, লেভেল-২) | ৩০ জন | ৩ মাস পর্যবেক্ষণকালে সর্বসাকুল্যে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা মাসিক বেতন-ভাতা প্রদান করা হবে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ২ টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, নগদায়নযোগ্য বার্ষিক ছুটি এবং বিনামূল্যে একক আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। | এইচএসসি (HSC) পাশ। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। সাইকেল/মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং সাইকেল/মোটরসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। |
আবেদনের নিয়মাবলি ও শেষ তারিখ:
- আগ্রহী প্রার্থীদের আগামী ১৫.১১.২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি এবং জীবনবৃত্তান্তসহ নি¤ঠিকানায় আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
- আবেদনপত্রের খামের উপর পদের নাম লিখতে হবে।
- শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- বি.দ্র. উল্লিখিত পদের নির্বাচনী পরীক্ষা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে (The selection exam/interview will be held in Chattogram)।
- আগ্রহী প্রার্থীদের আগামী ১৫.১১.২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি এবং জীবনবৃত্তান্তসহ নি¤ঠিকানায় আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
- আবেদনপত্রের খামের উপর পদের নাম লিখতে হবে।
- শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- বি.দ্র. উল্লিখিত পদের নির্বাচনী পরীক্ষা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে (The selection exam/interview will be held in Chattogram)।
পরিচালক
মানব সম্পদ ও প্রশাসন বিভাগ
মুক্তি কক্সবাজার
প্রধান কার্যালয়, মুক্তি ভবন, গোলদীঘির পাড়, কক্সবাজার
Tags
NGO Jobs