National University Honours 4th Year Exam Bill Submission Notice 2026 - জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত বিল জমা দেওয়ার বিজ্ঞপ্তি ২০২৬

National University Honours 4th Year Exam Bill Submission Notice 2026 - জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত বিল জমা দেওয়ার বিজ্ঞপ্তি ২০২৬
National University Honours 4th Year Exam Bill Submission Notice 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর

প্রজ্ঞাপন

স্মারক নং: জাতীঃবিঃ/পনি/অনার্স ৪র্থ বর্ষ/২০২৩/২০২৫/৫৬০৪ | তারিখ: ০৩/১১/২০২৬ খ্রি.

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বহিঃপরীক্ষক ও অন্তঃপরীক্ষকগণ ইতোমধ্যে অনলাইনে যে বিল সাবমিট করেছেন, ঐ সাবমিটকৃত বিলের হার্ডকপি সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের স্বাক্ষর ও সীলসহ আগামী ০৪/১১/২০২৬ হতে ২০/১১/২০২৬ ইং তারিখের মধ্যে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), অনার্স ৪র্থ বর্ষ শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

পরীক্ষার নাম সংশ্লিষ্ট পরীক্ষক জমা দেওয়ার শুরুর তারিখ জমা দেওয়ার শেষ তারিখ কোথায় প্রেরণ করতে হবে
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা (ব্যবহারিক ও মৌখিক) বহিঃপরীক্ষক ও অন্তঃপরীক্ষকগণ ০৪ নভেম্বর ২০২৬ ২০ নভেম্বর ২০২৬ অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), অনার্স ৪র্থ বর্ষ শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
বিশেষ নির্দেশনা: অনলাইনে সাবমিটকৃত বিলের হার্ডকপি অবশ্যই সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের স্বাক্ষর ও সীলসহ নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে।

(মোঃ এনামুল করিম)
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
ফোন: ০২-৯৯৬৬৯১৫১৭ | ই-মেইল: controller@nu.ac.bd

Previous Post Next Post

نموذج الاتصال