PBK Job Circular 2026 – পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি

Pallri Bikash Kendra Job Circular 2026 – পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী বিকাশ কেন্দ্র জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা যা ১৯৮৯ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ (সনদ নং-০০২৫৯-০৩৯৯৬-০০১৯০) সহ একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। সংস্থাটি পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত। সংস্থার ঋণ কার্যক্রমে ক্যারিয়ার গঠনে আগ্রহী সৎ, পরিশ্রমী, চরিত্রবান, চ্যালেঞ্জ গ্রহণে সাহসী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদসমূহে আবেদন আহ্বান করা যাচ্ছে।

১. পদের নাম, সংখ্যা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা ও বেতন:

ক্র.নং পদের নাম পদ সংখ্যা বয়স (সর্বোচ্চ) শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী এবং বেতন
০১ জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ) ০৪ জন ৪৫ বছর শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: পিকেএসএফ পার্টনার সুনামধন্য এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ২০টি শাখা এবং ১০০-১২০ কোটি ঋণস্থিতি পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতাসহ ঋণ কর্মসূচিতে মোট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল চালনা এবং কম্পিউটার ও সফটওয়্যার চালনায় পারদর্শী হতে হবে। রিপোর্টিং দক্ষতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য: বেতন: শিক্ষানবিশে ৭০,০০০ টাকা। স্থায়ীকরণের পর ৭৮,৫৫৫ টাকা (অধিক যোগ্যতাসম্পন্নদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে)। এছাড়া মোবাইল ভাতা, জ্বালানি ভাতা, পিএফ-এর সংস্থার অংশ আলাদাভাবে প্রাপ্য হবে।
কর্মস্থল: যে কোনো জোন অফিস।
০২ এরিয়া ম্যানেজার (ক্ষুদ্রঋণ) ১০ জন ৪২ বছর শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: পিকেএসএফ পার্টনার সুনামধন্য এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার হিসেবে কমপক্ষে ৫টি শাখা এবং ২৫-৩০ কোটি ঋণস্থিতি পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতাসহ ঋণ কর্মসূচিতে মোট ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল চালনা এবং কম্পিউটার ও সফটওয়্যার চালনায় পারদর্শী হতে হবে। রিপোর্টিং দক্ষতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য: বেতন: শিক্ষানবিশে ৫০,০০০ টাকা। স্থায়ীকরণের পর ৫৬,১৫০ টাকা। এছাড়া মোবাইল ভাতা, জ্বালানি ভাতা, পিএফ-এর সংস্থার অংশ আলাদাভাবে প্রাপ্য হবে।
কর্মস্থল: যে কোনো এরিয়া অফিস।
০৩ ব্রাঞ্চ ম্যানেজার (ক্ষুদ্রঋণ) ২৫ জন ৪০ বছর শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: পিকেএসএফ পার্টনার সুনামধন্য এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কমপক্ষে ৫ কোটি ঋণস্থিতি পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতাসহ ঋণ কর্মসূচিতে মোট ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল চালনা এবং কম্পিউটার ও সফটওয়্যার চালনায় পারদর্শী হতে হবে। রিপোর্টিং দক্ষতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য: বেতন: শিক্ষানবিশে ৪০,০০০ টাকা। স্থায়ীকরণের পর ৪৫,১৫০ টাকা। এছাড়া মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, জ্বালানি ভাতা, পিএফ-এর সংস্থার অংশ আলাদাভাবে প্রাপ্য হবে।
কর্মস্থল: যে কোনো শাখা অফিস।
০৪ এমআইএস অফিসার ০১ জন ৪০ বছর শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান/অর্থনীতি/বিজনেস এডমিনিস্ট্রেশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: সুনামধন্য এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে সম্পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতারসহ মোট ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ কার্যক্রমে এমআইএস/মনিটরিং কাজের দক্ষতাসম্পন্ন প্রার্থী এবং অনলাইনভিত্তিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে রিপোর্টিং, ওপেন ডাটা কিটস্ / কুবো টুলবক্সের মতো পেপারলেস প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও অন্যান্য: বেতন: শিক্ষানবিশে ৩০,০০০ টাকা। স্থায়ীকরণের পর ৩৬,৩৫৫ টাকা।
কর্মস্থল: হেড অফিস, ঢাকা।

২. অন্যান্য সুযোগ-সুবিধা:

সকল পদের জন্য শিক্ষানকাল ৬ মাস। সংস্থার প্রচলিত বিধি মোতাবেক বেতনস্কেল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বার্ষিক ২ টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল সুবিধাসহ প্রযোজ্য সকল সুবিধা প্রদান করা হবে।

৩. অন্যান্য শর্তাবলী ও নিয়মাবলী:

  • পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রার্থীর মোবাইলে এসএমএস/কল করে জানানো হবে বিধায় আবেদনপত্রে অবশ্যই সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে।
  • ক্রমিক ১, ২ ও ৩ পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থা নির্ধারিত হারে ফেরতযোগ্য জামানত এবং পরিবারের একজন সদস্যকে জামিনদার হিসেবে দিতে হবে।
  • পিবিকে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে অত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
  • নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে।
  • নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে পিবিকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত মর্মে বিবেচিত হবে।
  • প্রার্থীদের প্রতারকচক্র থেকে সাবধান থাকতে এবং নিয়োগ লাভের জন্য কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন না করতে সতর্ক করা হলো।
  • আবেদনের নিয়মাবলী: আগ্রহী যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও লিখিত আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত সার্টিফিকেটের ফটোকপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের ফটোকপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাঠাতে হবে।
  • বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকলে এবং অসম্পূর্ণ আবেদনসমূহ বাতিল করা হবে।
আবেদন পাঠানোর ঠিকানা ও শেষ তারিখ:
• আবেদন পাঠানোর শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬ইং।
• ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াশী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
Previous Post Next Post

نموذج الاتصال