S. Alam Group Job Circular 2026 – এস. আলম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি

S. Alam Group Job Circular 2026 – এস. আলম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি

এস. আলম গ্রুপ (S. ALAM GROUP)

নিয়োগ বিজ্ঞপ্তি

নম্বර්: ২০২৬uniqueItems

এস. আলম গ্রুপ দেশের উৎপাদনখাতে বিশেষ করে সিআই শীট, পরিশোধিত চিনি ও তেল, সিমেন্ট, বিদ্যুৎ ও পরিবহন ইত্যাদি শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। বাংলাদেশের জনগণের জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এস. আলম গ্রুপ অসামান্য অবদান রাখছে।

এস. আলম গ্রুপের আমদানী, বাণিজ্যিক, কাস্টমস ক্লিয়ারিং এবং বন্দর পরিচালনা কার্যক্রম আরো দক্ষ, গতিশীল ও পেশাদারভাবে পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহে অত্যন্ত অভিজ্ঞ, যোগ্য, দক্ষ ও সৎ বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

১. পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা:

ক্রঃ নং পদের নাম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
০১ ম্যানেজার (সি এন্ড এফ) • ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস। সি এন্ড এফ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে;
• কাস্টম সরকার / জেটি সরকার হিসেবে লাইসেন্সধারী হতে হবে;
• প্রতিষ্ঠিত কোন কোম্পানীতে ব্যবস্থাপক (সি এন্ড এফ) হিসেবে ০৬ বছরের কাজের অভিজ্ঞতারসহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২৫-৩০ বছরের কাজের অভিজ্ঞতাসহ কাস্টম সরকার, জেটি সরকার এবং হতে মালামাল খালাস করার যাবতীয় কার্যক্রম স্বতন্ত্রভাবে পরিচালনা করতে সক্ষম হতে হবে, বিশেষ করে RBD Palm Olein, CDSO (Crude Degummed Soabean Oil), Wheat, Rice, Chickpeas, Raw Sugar, HR Coil (Hot Rolled Coil) এবং অন্যান্য আমদানীকৃত পণ্য খালাস ও ডেলিভারীর অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া বৃহৎ শিল্পগোষ্ঠির সমস্ত আমদানী ও রপ্তানী কার্যক্রমসহ পণ্যের HS Code এবং SRO সম্বন্ধে সঠিক ধারণা থাকতে হবে;
• কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং স্পিডসহ ASYCUDA World এ Bill of Entry ডাটা এন্ট্রির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
• বয়স সর্বোচ্চ ৫০ বছর।
০২ কাস্টম সরকার • ন্যূনতম স্নাতক এইচ এস সি পাস;
• কাস্টম সরকার হিসেবে লাইসেন্সধারী হতে হবে;
• কাস্টম হাউস ও সংশ্লিষ্ট কাস্টমস কার্যক্রমে ২০-২৫ বছরের কাজের অভিজ্ঞতাসহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং স্পিডসহ ASYCUDA World পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
০৩ জেটি সরকার • ন্যূনতম স্নাতক এইচ এস সি পাস;
• জেটি সরকার হিসেবে লাইসেন্সধারী হতে হবে;
• চট্টগ্রাম বন্দর, জেটি কার্গো হ্যান্ডলিং কার্যক্রমে ১৫-২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২. বেতন ও অন্যান্য সুবিধা:

আলোচনা সাপেক্ষে।

৩. আবেদন প্রক্রিয়া ও পাঠানোর নিয়মাবলী:
• আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, শিক্ষা ও প্রশিক্ষণগত যোগ্যতা, জাতীয়তা ও অভিজ্ঞতার সনদপত্র এর ফটোকপি এবং ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় এর বরাবরে আবেদনপত্র আগামী ২৫ নভেম্বর, ২০২৬ইং তারিখের মধ্যে নিম্নঠিকানায় দাখিল করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
• বিশেষ দ্রষ্টব্য: খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

প্রধান, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ
এস. আলম গ্রুপ
এস. আলম ভবন, ২১১৯, আসাদগঞ্জ, চট্টগ্রাম।

Previous Post Next Post

نموذج الاتصال