গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-দিনাজপুর
কাজী টাওয়ার, ঈদগাহ আ/এ, সদর, দিনাজপুর
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ: ০৫ নভেম্বর ২০২৬
অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখা এর স্মারক নম্বর এবং প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর এর অধীনে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কর অঞ্চল-দিনাজপুর এর অধিক্ষেত্রাধীন দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত পদসমূহের পার্শ্বে বর্ণ শর্তসাপেক্ষে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর (https://taxdin.teletalk.com.bd/) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
পদের নাম ও পদসংখ্যা:
| ক্র. নং | পদের নাম | পদ সংখ্যা |
|---|---|---|
| ০১ | ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৩) | ০৫ (পাঁচ) টি |
| ০২ | প্রধান সহকারী (গ্রেড-১৩) | ০২ (দুই) টি |
| ০৩ | উচ্চমান সহকারী (গ্রেড-১৪) | ০৬ (ছয়) টি |
| ০৪ | সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) | ০৮ (আট) টি |
| ০৫ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) | ০৩ (তিন) টি |
| ০৬ | অফিস সহায়ক (গ্রেড-২০) | ০৩ (তিন) টি |
আবেদনের সময়সীমা:
- Online-এ আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫/১১/২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা।
- Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৬/১২/২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ০৫:০০ ঘটিকা।
মোহাম্মদ কামরুল হক
উপ কর কমিশনার
সদর দপ্তর (প্রশাসন) ও সদস্য সচিব
বিভাগীয় নির্বাচন কমিটি, কর অঞ্চল-দিনাজপুর