গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৮, ঢাকা
৪২-আঞ্জুমান জে. আর টাওয়ার (৭ম তলা), আঞ্জুমান মফিদুল ইসলাম রোড, কাকরাইল, ঢাকা-১০০০
ওয়েবসাইট: https://taxeszone18dhaka.gov.bd
সরকারি চাকুরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
নথি নং- ০৮.০১.০০০০.৫১৮.১৯.১১.০১৩০০.২৬.২৭৮ | তারিখ: ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ / ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ
অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখা, এর স্মারক নম্বর- ০৮.০০.০০০০.০০৭.১১.০০১.২৪.৪১৫; তারিখ: ২৫ অক্টোবর ২০২৬ খ্রি. অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল-১৮, ঢাকা এর অধীনে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত নিম্নোক্ত ৭টি ক্যাটাগরির ৬৫ টি শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে https://tax18.teletalk.com.bd অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য, অনলাইনে ব্যতীত অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না।
১. পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ:
| ক্র: নং | পদের নাম, গ্রেড ও বেতন স্কেল | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ০১ | কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) বেতনস্কেল: ২৪০০০-৫৮০০০/- |
০১ (এক) টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। |
| ০২ | ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৩) বেতনস্কেল: ২৪০০০-৫৮০০০/- |
০৫ (পাঁচ) টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; (ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৩ | প্রধান সহকারী (গ্রেড-১৩) বেতনস্কেল: ২৪০০০-৫৮০০০/- |
১২ (বারো) টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; (গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৪ | উচ্চমান সহকারী (গ্রেড-১৪) বেতনস্কেল: ২৩৫০০-৫৬১০০/- |
১২ (বারো) টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২৫ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; (গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৫ | সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) বেতনস্কেল: ২৩৫০০-৫৬১০০/- |
১২ (বারো) টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২৫ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; (ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৬ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) বেতনস্কেল: ২১৭০০-৫২১০০/- |
১৩ (তেরো) টি | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ; (গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। |
| ০৭ | অফিস সহায়ক (গ্রেড-২০) বেতনস্কেল: ২০০০০-৪৮৪০০/- |
১০ (দশ) টি | কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
২. বয়সসীমা ও সাধারণ শর্তাবলী:
- বয়সসীমা: সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ০১/১১/২০২৬ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- চাকুরিরত প্রার্থী: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় মূল অনাপত্তি পত্র (NOC) জমা দিতে হবে।
• অনলাইন আবেদন শুরুর তারিখ ও সময়: ১৬/১১/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকা।
• অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ০৬/১২/২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা।
• আবেদন ফি জমা প্রদান: Online-এ আবেদনপত্র Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে।
• ফি এর পরিমাণ:
- ক্রমিক নং ০১ হতে ০৫ পদের জন্য: পরীক্ষার ফি ১০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকা সহ মোট ১১২/- (একশত বারো) টাকা।
- ক্রমিক নং ০৬ ও ০৭ পদের জন্য: পরীক্ষার ফি ৫০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৬/- টাকা সহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।
- অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের সকল পদের জন্য ফি বাবদ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা জমা দিতে হবে।
৪. SMS প্রেরণের নিয়মাবলী:
প্রথম SMS: TAX18 <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: TAX18 ABCDEF
দ্বিতীয় SMS: TAX18 <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: TAX18 YES XXXXXXXX
এইচ এম শাহরিয়ার হাসান
উপকর কমিশনার (প্রশাসন)
কর অঞ্চল-১৮, ঢাকা এবং
সদস্য সচিব, বিভাগীয় নিয়োগ কমিটি, কর অঞ্চল-১৮, ঢাকা