২৩.০২.১৫৬৫.৩৪১.১১.০০১.২৬.২৭৫
তারিখ: ০১ আষাঢ় ১৪৩৩ /
১৫ জুন ২০২৬
চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, পূর্ব পতেঙ্গা, চট্টগ্রাম এর জন্য নিম্নোক্ত পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের বিবরণ ও যোগ্যতাঃ
১। পদের নামঃ মানবসম্পদ, প্রশিক্ষণ ও কল্যাণ কর্মকর্তা, গ্রেড ৯)
- বেতনঃ জাতীয় বেতন স্কেল ২০১৫
- পদের সংখ্যাঃ ০১
- যোগ্যতাঃ স্নাতক (সম্মান) ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০৪ (চার) বছরের চাকরির অভিজ্ঞতা; অথবা, স্নাতকোত্তর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০২ (দুই) বছরের চাকরির অভিজ্ঞতা।
শর্তাবলীঃ
১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। খামের উপর আবেদনকৃত পদের নাম এবং বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে।
৩। চাকরির জন্য নির্ধারিত আবেদন ফরম প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহ করা যাবে। এছাড়া, প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.cddl.gov.bd) হতেও আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করা যাবে।
৪। প্রার্থীকে পূরণকৃত আবেদন ফরমের সাথে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) অনুলিপি এবং ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী’ বরাবর টাকা ২০০.০০ (টাকা দুইশত মাত্র) মূল্যের অফেরতযোগ্য পে-অর্ডারের মূলকপি সংযুক্ত করতে হবে।
৫। প্রতিষ্ঠানের ওয়েবসাইটের Career অপশনে গিয়ে Apply Online এর মাধ্যমেও আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রয়োজনীয় সনদপত্রাদি ও পে-অর্ডার স্ক্যান করে সঠিকভাবে সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পে-অর্ডারের মূলকপি পরীক্ষার দিন জমা দিতে হবে।
৬। পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি সাথে আনতে হবে। সদ্যজাত কারণে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি গ্রহণযোগ্য।
৭। কোন প্রার্থী সরকারি/রাষ্ট্রায়ত্ত/স্বায়ত্তশাসিত/সমধর্মী প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সংগৃহীত অনাপত্তিপত্র আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে এবং মূল কপি পরীক্ষার দিন সাথে আনতে হবে।
৮। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৯। যে সকল আবেদনকারীর আবেদন প্রাথমিক বাছাইয়ের পর গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবহিত করা হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনরূপ যাতায়াত ভাতা কিংবা দৈনিক ভাতা প্রদান করা হবে না।
১০। প্রাথমিক বাছাই এবং চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সিডিডিএল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তদুপরি, কোনোরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন বাতিল করার অধিকার সিডিডিএল কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১১। বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল/প্রত্যাহারের অধিকার সিডিডিএল কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১২। কোনো প্রার্থী সিডিডিএল বা অন্য কোনো সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চাকরি থেকে বরখাস্ত হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
১৩। প্রতিষ্ঠানে প্রচলিত চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধান অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
CDDL Job Circular 2026 pdf
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট।আবেদন শেষঃ ১৫ জুলাই ২০২৬ বিকাল ৪.৩০ ঘটিকা।আবেদন ফরম ডাউনলোডঃ ক্লিক করুন
নিয়োগ বিজ্ঞপ্তি-২ পিডিএফ
আরও দেখুনঃ
সাজেশনঃ
১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।
সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়
সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন
#CDDL Jobs Circular 2026
Tags
Government jobs


