সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Skh Job Circular 2026

 

সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Skh Job Circular 2026

সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

নম্বর- ০৫.৮৭.০০০০.০০০.০১১.১১.০০০৯.২৬- ৫৭৭

তারিখ: ০২ আষাঢ় ১৪৩৩ / ১৬ জুন ২০২৬


সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নে উল্লিখিত পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে (http://skh.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:


পদের বিবরণ ও যোগ্যতা ঃ

১। পদের নামঃ এ্যানেসথেটিস্ট

  • পদের সংখ্যাঃ ২
  • বেতনঃ গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০/-)
  • বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর
  • যোগ্যতাঃ ক) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি; (খ) বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত; (গ) কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা।

২। পদের নামঃ অডিওলজিস্ট

  • পদের সংখ্যাঃ ৩
  • বেতনঃ গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০/-)
  • বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর
  • যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে অন্যুন ০৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে অন্যুন ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।

৩। পদের নামঃ অকুপেশনাল থেরাপিস্ট

  • পদের সংখ্যাঃ ৪
  • বেতনঃ গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০/-)
  • বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর
  • যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে অন্যুন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা; (গ) কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা।

৪। পদের নামঃ স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট

  • পদের সংখ্যাঃ ২
  • বেতনঃ গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০/-)
  • বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর
  • যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে অন্যুন ০৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি; (খ) কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা।

৫। পদের নামঃ নিরাপত্তা কর্মকর্তা

  • পদের সংখ্যাঃ ১
  • বেতনঃ গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০/-)
  • বয়সঃ অনূর্ধ্ব ৪৫ বৎসর
  • যোগ্যতাঃ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।

৬। পদের নামঃ কম্পিউটার অপারেটর

  • পদের সংখ্যাঃ ২
  • বেতনঃ গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০/-)
  • বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর
  • যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

৭। পদের নামঃ ই.পি.আই. টেকনিশিয়ান

  • পদের সংখ্যাঃ ৩
  • বেতনঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)
  • বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর
  • যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে ই.পি.আই. টেকনিশিয়ান হিসাবে অন্যুন ০১ (এক) বৎসরের কাজের অভিজ্ঞতা।

৮। পদের নামঃ হিসাবরক্ষক

  • পদের সংখ্যাঃ ১
  • বেতনঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)
  • বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর
  • যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষায় অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি; (খ) কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা। (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায়: ৮০ ও ইংরেজী-৫০ শব্দ। (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি বাংলায়: ৩০ ও ইংরেজী-২৫ শব্দ।

৯। পদের নামঃ সহকারী লাইব্রেরীয়ান

  • পদের সংখ্যাঃ ১
  • বেতনঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)
  • বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর
  • যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; অথবা (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি; (গ) কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা। (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি বাংলায়: ২০ ও ইংরেজী-২০ শব্দ।

১০। পদের নামঃ অফিস সহায়ক

  • পদের সংখ্যাঃ ১৪
  • বেতনঃ গ্রেড-গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-)
  • বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর
  • যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যুন জিপিএ ২.৫০ এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

ক. ১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

খ. আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

গ. সরকারি, আধা-सरकारी ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি দাখিল করতে হবে। উল্লেখ্য, নিরাপত্তা কর্মকর্তা পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদ হতে অবসর গ্রহণের প্রমাণক দাখিল করতে হবে।

ঘ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

ঙ. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

চ. মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form- সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।

ছ. কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক এবং সহকারী লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং শুধু ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

জ. অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

ঝ. বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি অথবা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ঞ. শূন্যপদ পূরণে ‘সরকারি কর্মচারী হাসপাতাল (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৪’ এবং ‘সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণ করা হবে।

ট. নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 Skh Job Circular 2026 pdf

Skh Job Circular 2026 pdf

Skh Job Circular 2026 pdf

Skh Job Circular 2026 pdf

Skh Job Circular 2026 pdf

সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট।
আবেদন শেষঃ ১৪/০৭/২০২৬ (মঙ্গলবার), বিকাল ০৪:০০ টা।
আবেদন লিংকঃ ক্লিক করুন

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://skh.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:-

(i) Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮/০৬/২০২৬ (বৃহস্পতিবার), সকাল ১০:০০ টা।

(ii) Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৪/০৭/২০২৬ (মঙ্গলবার), বিকাল ০৪:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০$\times$প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০$\times$প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবি সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ০১ (এক) কপি জমা দিবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি

PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১-৫ নম্বর ক্রমিকের পদের জন্য ১৫০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১৮/- টাকাসহ মোট ১৬৮/- টাকা এবং ০৬-০৯ নম্বর ব্রমিকে বর্ণিত পদের জন্য ১০০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা এবং ১০ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫০/-টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডে (ক্রমিক: ১-১০ পর্যন্ত) ৫০/-টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা অনলাইন আবেদন দাখিলের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে। অন্যথায় আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বিশেষভাবে উল্লেখ্য, ‘Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না’।


আরও দেখুনঃ

সাজেশনঃ

১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।


সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়

সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال