এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ২৪ পদে বিভিন্ন পদে চাকরির সুযোগ (AB Power Engineering Ltd Job Circular 2026)

নিয়োগ বিজ্ঞপ্তি

📢 এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিঃ (মোট পদ সংখ্যা: ২৪ টি)

বাংলাদেশে বৈদ্যুতিক সাব-স্টেশন এবং সাব-স্টেশনে ইকুইপমেন্ট প্রস্তুতকারী ও সরবরাহকারী অন্যতম প্রতিষ্ঠান এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিঃ-এ নিম্নোক্ত পদে নিয়োগের জন্য মেধাভিত্তিক, পরিশ্রমী, সৎ ও স্ব-প্রণোদিত (Self-motivated) প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

০১. সোলার ইঞ্জিনিয়ার: ০২ (দুই) জন

• শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc in EEE পাস হতে হবে।

• অভিজ্ঞতা: ৩/৪ বছর সোলার EPC Project এ অথবা 500 KW থেকে তদূর্ধ্ব সোলার প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। Design, Installation, Testing & Commissioning, Net Metering, Cost estimation এ অভিজ্ঞতা থাকতে হবে।

• বয়স সীমা: সর্বোচ্চ ৩২ বছর।

০২. ম্যানেজার এবং ডেপুট ম্যানেজার (মার্কেটিং): ০৭ (সাত) জন

• শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/বিবিএ/এমবিএ/B.Sc in EEE ডিগ্রিধারী হতে হবে।

• অভিজ্ঞতা: ম্যানেজারের জন্য ৫ বছর এবং ডেপুট ম্যানেজারের জন্য ২ বছর বৈদ্যুতিক সাবস্টেশন বিক্রয়ের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমাধারী ব্যক্তি ডেপুট ম্যানেজারের জন্য আবেদন করতে পারবেন।

• বয়স সীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

০৩. জুনিয়র একাউন্টস অফিসার: ০২ (দুই) জন

• শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স গ্র্যাজুয়েট (Accounts/Finance) হতে হবে।

• অভিজ্ঞতা: দৈনিক হিসাব নিকাশ সংরক্ষণ ও হাল নাগাদ করতে হবে। ভাউচার সহ ব্যাংক লেনদেন, Bank reconciliation, Vat & Tax এর নথিপত্র প্রস্তুত-এ পারদর্শী হতে হবে। অভিজ্ঞতাবাদীকে অগ্রাধিকার দেওয়া হবে।

• বয়স সীমা: সর্বোচ্চ ৩০ বছর।

০৪. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সাপ্লাই চেইন): ০২ (দুই) জন

• শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/ ব্যবসায় প্রশাসন/ EEE/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

• অভিজ্ঞতা: সাপ্লাই চেইন/ প্রকিউরমেন্ট এ কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট/ সোলার ইত্যাদি খাতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

০৫. জুনিয়র টেকনিশিয়ান (সুইচগিয়ার, ইউভিজি): ০৪ (চার) জন

• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে সর্বনিম্ন ৮ম শ্রেণি পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

• বয়স সীমা: সর্বোচ্চ ৩০ বছর।

০৬. হেলপার (সোলার, সুইচগিয়ার, সিিসি, পেইন্ট, ট্যাংক, প্যানেল): ১২ (বারো) জন

• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। কমপক্ষে ৫ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

• বয়স সীমা: সর্বোচ্চ ২৫ বছর।

সুবিধাবলি ও শর্তাবলি:

* সকল পদেই বেতন আলোচনা সাপেক্ষে (যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে)।

* উৎসব বোনাস, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, TA/DA সহ অন্যান্য সুবিধা রয়েছে।

রিপোর্ট বা আবেদনের শেষ তারিখ: ০৫/১১/২০২৬ইং তারিখের মধ্যে ছবিসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (সিভি) নিম্নোক্ত ঠিকানায় অথবা ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
বরাবর, মানব সম্পদ বিভাগ,
এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিঃ
বাড়ী ৪/৬, রোড-৯, ব্লক-জে, বারিধারা, ঢাকা ১২১২।
অথবা E-mail: hr@abpowerbd.com
অনলাইন আবেদন ও তথ্য সেবাকেন্দ্র

বাপ্পি কম্পিউটার এন্ড স্টুডিও

এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিঃ সহ যেকোনো চাকরির পেশাদার জীবনবৃত্তান্ত (CV) তৈরি এবং ইমেইল করার জন্য আজই যোগাযোগ করুন

✅ প্রফেশনাল ও আকর্ষণীয় সিভি (CV) কম্পোজ ও ডিজাইন

✅ সঠিক নিয়মে ইমেইলের মাধ্যমে আবেদন প্রেরণ

✅ পাসপোর্ট সাইজ ছবি ও ডকুমেন্ট স্ক্যানিং সেবা

💬 যেকোনো সহযোগিতার জন্য হোয়াটসঅ্যাপ করুন: 01755358403
Previous Post Next Post

نموذج الاتصال