বাংলাদেশ পুলিশ
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা
শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি | সেবার ব্রতে চাকরি
Web: www.police.gov.bd
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলি নিম্নরূপ–
১. জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে।
২. প্রার্থীর যোগ্যতা
- ২.১ বয়সসীমা: বয়সসীমা ১৮ হতে ২০ বছর। বয়সসীমা নির্ধারণের তারিখ: যে সকল প্রার্থীর বয়স ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।
- ২.২ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের (ভোকেশনালসহ) পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান)।
- ২.৩ জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক।
- ২.৪ বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)।
- ২.৫ শারীরিক মাপ:
বিষয় পুরুষ প্রার্থী নারী প্রার্থী উচ্চতা মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। প্রযোজ্য নয়। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন অনুমোদিত পরিমাণের হতে হবে।
৩. অনলাইনে আবেদন করার নিয়মাবলি
- ৩.১ প্রথম ধাপ:
- http://police.teletalk.com.bd-এ লগ ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের নির্দেশিকা ও ভিডিও টিউটোরিয়াল লিংকে পাওয়া যাবে।
- আবেদনের সময়: ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা হতে ৩০ অক্টোবর ২০২৬ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত।
- আবেদন ফরম পূরণের অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। উক্ত User ID-তে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরে সার্ভিস চার্জ বাবদ ৬০/- (ষাট টাকা) এবং ডেটা ভেরিফিকেশন চার্জ (ভ্যাট-আইটিসহ) ৫/- (পাঁচ টাকা) সহ সর্বমোট ৬৫/- (পঁয়ষট্টি টাকা) জমা দিতে হবে।
- Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে আপলোড করতে হবে।
- Online আবেদনপত্র Submit করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে হবে এবং রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
- ৩.২ দ্বিতীয় ধাপ (SMS নিয়ম): User ID ব্যবহার করে কমপক্ষে ৬৫/- টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ২টি SMS পাঠাতে হবে—
প্রথম SMS: TRC <space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
Example: TRC ABCDEF
দ্বিতীয় SMS: TRC <space> Yes <space> PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
Example: TRC YES 1234567890 - ৩.৩ হেল্পলাইন: টেলিটক মোবাইল থেকে ১২১-এ কল করে অথবা User ID/PIN ভুলে গেলে নির্দিষ্ট এসএমএস ফরম্যাট (TRC Help User/PIN) অনুসরণ করে পুনরুদ্ধার করা যাবে।
৪. নির্বাচন পদ্ধতি
- ৪.১ প্রিলিমিনারি স্ক্রিনিং: অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে স্ক্রিনিংয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃতদের মোবাইলে এসএমএস দেওয়া হবে এবং ওয়েবসাইট থেকে Admit Card ডাউনলোড করতে হবে।
- ৪.২ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET): দৌড়, পুশ-আপ, লং-জাম্প, হাই-জাম্প, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং-এ অংশগ্রহণ করতে হবে। পুলিশের অফিসিয়াল চ্যানেল ও ওয়েবসাইটে এর নমুনা ভিডিও দেওয়া আছে।
- ৪.৩ লিখিত পরীক্ষা: পিইটি-তে উত্তীর্ণ প্রার্থীরা বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেবে। ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে লিখিত পরীক্ষার ফি বাবদ ৫৬/- (ছাপান্ন টাকা) জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
- ৪.৪ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- ৪.৫ প্রাথমিক নির্বাচন: বিদ্যমান কোটা পদ্ধতি এবং লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।
- ৪.৬ স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন: কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে (অন্য কোনো প্রতিষ্ঠানের রিপোর্ট গ্রহণযোগ্য নয়)। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্যরা পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করবে।
- ৪.৭ চূড়ান্ত অন্তর্ভুক্তি: প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।
৫. প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ (পিইটি পরীক্ষার সময় যা সঙ্গে আনতে হবে)
নিজ জেলাস্থ পুলিশ লাইন্স মাঠে নিম্নবর্ণিত কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে:
- Admit Card for Physical Endurance Test (২ কপি)।
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি।
- শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি।
- স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি।
- আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র (পুলিশের ওয়েবসাইট থেকে সংগৃহীত)।
- প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (না থাকলে পিতা/মাতার NID মূল কপি)।
- গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও চাকরিরতদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত মূল সনদ/অনুমতিপত্র।
৬ থেকে ৯. প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও সাধারণ নির্দেশনাবলী
- প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা: নির্বাচিতদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালে বিনা মূল্যে পোশাক, থাকা-খাওয়া, চিকিৎসা সুবিধা এবং সরকারি বিধি মোতাবেক প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে।
- নিয়োগ ও চাকরি: সফলভাবে প্রশিক্ষণ শেষকারীদের ২০২৬ সালের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেডে (২১,৪০০-৫১,৯০০/- টাকা) কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল ২ বছর। শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। এছাড়া ঝুঁকি ভাতা, রেশন এবং উচ্চতর পদোন্নতি ও জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।
- সাধারণ নির্দেশনা ও সতর্কতা: মিথ্যা তথ্য দিলে বা তথ্য গোপন করলে চাকরিচ্যুতি ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বাহিনী বা অন্য কোনো চাকরি থেকে পূর্বে বরখাস্ত হওয়া ব্যক্তিরা অযোগ্য গণ্য হবেন। কোনো প্রকার আর্থিক লেনদেন বা তদবিরে জড়ালে নিয়োগ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১০. শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, PET এবং পরীক্ষার সময়সূচি
| জেলার নাম | শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও PET | লিখিত পরীক্ষা | মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা |
|---|---|---|---|
| মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা, সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোণা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী | ১৩, ১৪ ও ১৫ নভেম্বর, ২০২৬ সকাল ০৮.০০ ঘটিকা |
২৫ নভেম্বর, ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা |
০৫ ডিসেম্বর, ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা |
| নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান | ১৯, ২০ ও ২১ নভেম্বর, ২০২৬ সকাল ০৮.০০ ঘটিকা |
০৮ ডিসেম্বর, ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা |
১৯ ডিসেম্বর, ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা |
| নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল | ২২, ২৩ ও ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ০৮.০০ ঘটিকা |
১৫ ডিসেম্বর, ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা |
২৬ ডিসেম্বর, ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা |
মোঃ কুতুব উদ্দিন
ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১)
বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা