জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি ১ম পর্ব (২০২৬-২৭), পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৬-২৭), পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২৬-২৭), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৫-২৬) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজী (২০২৫-২৬) কোর্সসমূহের মেধা তালিকা ২৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে।
ফলাফল দেখার উপায়
- SMS-এর মাধ্যমে: একই দিন (২৭ অক্টোবর ২০২৬) বিকাল ৪টা থেকে যেকোনো মোবাইল নম্বর থেকে
nu<space>atpm<space>roll noটাইপ করে 16222 নম্বরে Send করতে হবে। - ওয়েবসাইটের মাধ্যমে: ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে ফলাফল পাওয়া যাবে।
জরুরি শর্তাবলী ও দিকনির্দেশনা
- দ্বৈত ভর্তি বাতিল সংক্রান্ত: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে (যে শিক্ষাবর্ষেই হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ০৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
- মাইগ্রেশন সার্টিফিকেট: জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রীধারী শিক্ষার্থীকে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেট সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে, অন্যথায় তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
- ক্লাস শুরুর তারিখ: এ শিক্ষা ভর্তি কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হবে।
মেধা তালিকার ভর্তি কার্যক্রমের সময়সূচি
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে:
| ক্রমিক | বিবরণ | তারিখ |
|---|---|---|
| ১। | মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ: মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশন থেকে Masters (Prof.) Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। |
২৭/১০/২০২৬ থেকে ১০/১১/২০২৬ |
| ২। | মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার তারিখ: [ভর্তি নির্দেশিকার ১০নং অনুচ্ছেদে কোর্সভিত্তিক বর্ণিত হারে সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দিতে হবে।] |
২৮/১০/২০২৬ থেকে ১১/১১/২০২৬ |
| ৩। | কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়নের তারিখ: কলেজ কর্তৃপক্ষকে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়ন করতে হবে। কোন শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি অথবা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ঐ শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর জানাতে হবে। |
২৮/১০/২০২৬ থেকে ১২/১১/২০২৬ |
| ৪। | কলেজ কর্তৃক মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ সোনালী সেবার মাধ্যমে জমা দেয়ার তারিখ: [ভর্তি নির্দেশিকার ১০নং অনুচ্ছেদে কোর্সভিত্তিক বর্ণিত হারে যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে।] এ লক্ষ্যে কলেজ Login এর মাধ্যমে Admission Payment Info (Masters prof.) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করবে। Pay Slip এ সংশ্লিষ্ট কোর্স ও শিক্ষাবর্ষের "রেজিস্ট্রেশন ফি" খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- 0218100000134 উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। |
১৫/১১/২০২৬ থেকে ১৯/১১/২০২৬ |
Tags
University Notice