বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃক উচ্চতর বেতন স্কেলে নন-ক্যাডার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭

Web: www.bpsc.gov.bd

নম্বর: ৮০.০০.০০০০.০০০.৩০১.৭৩.০১৪ (০০৪).২৬-৩৫৪ | তারিখ: ০৩ কার্তিক, ১৪৩৩ / ১৯ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তি নম্বর (৭৮-৮২)/২০২৬ (উচ্চতর বেতন স্কেল) - নিয়োগ বিজ্ঞপ্তি

পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, ঢাকা নিম্নলিখিত উচ্চতর বেতন স্কেলের পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করছেন:

পদের বিবরণ, বেতন স্কেল ও যোগ্যতা

ক্রমিক ও ইউনিট পদের নাম, গ্রেড ও সংখ্যা মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর বেতন স্কেল ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য বয়স সীমা (০১.১০.২০২৬)
ক্রমিক-৭৮
ইউনিট-৪
(পুলভুক্ত)
সিস্টেম এনালিস্ট
৫ম গ্রেড
০৩ টি (স্থায়ী/অস্থায়ী)
বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর ৮৬,০০০-১,৩৯,৭০০/- কম্পিউটার সায়েন্স/সিএসই/ইইই/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
(বিষয় কোড: ১১৪, ১৩২, ৩০৬, ৩২৪, ৩৩২, ৩৪৯, ৩৫১, ৩৬৩, ৩৬৪, ৩৬৫, ৩৬৬)
ক) সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন ৩ বছরের চাকরি।
খ) পরীক্ষায় উত্তীর্ণ।
গ) উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৪০ বছর
ক্রমিক-৭৯
ইউনিট-৪
রক্ষণাবেক্ষণ প্রকৌশলী
৬ষ্ঠ গ্রেড
০১ টি (অস্থায়ী)
ভূমি মন্ত্রণালয়ের আইসিটি সেল ৭১,০০০-১,৩৪,০০০/- কম্পিউটার সায়েন্স/সিএসই/ইইই/আইসিটি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
(বিষয় কোড: একই)
ক) সরকারি/স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী/সহকারী প্রোগ্রামার/সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে অন্যূন ৪ বছরের চাকরি।
খ) পরীক্ষায় উত্তীর্ণ।
৩৫ বছর
ক্রমিক-৮০
ইউনিট-৭
(পুনঃবিজ্ঞপ্তি)
সহকারী প্রধান স্থপতি
৬ষ্ঠ গ্রেড
০২ টি (স্থায়ী)
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৭১,০০০-১,৩৪,০০০/- স্থাপত্য কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।
(বিষয় কোড: ৩০১)
সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে ৭ বছরের চাকরি। ৩৫ বছর
ক্রমিক-৮১
ইউনিট-১৭
(পুলভুক্ত)
প্রোগ্রামার
৬ষ্ঠ গ্রেড
০১ টি (অস্থায়ী)
বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর ৭১,০০০-১,৩৪,০০০/- কম্পিউটার সাইন্স/সিএসই/ইইই/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
(বিষয় কোড: একই)
ক) সরকারি/স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ৪ বছরের চাকরি।
খ) পরীক্ষায় উত্তীর্ণ।
৩৫ বছর
ক্রমিক-৮২
ইউনিট-৬
(পুনঃবিজ্ঞপ্তি)
জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন)
৬ষ্ঠ গ্রেড
০৫ টি (অস্থায়ী)
পুলিশ হাসপাতালসমূহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭১,০০০-১,৩৪,০০০/- এমবিবিএস বা সমমানের ডিগ্রি বা বিডিএস ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমফিল/এমসিপিএস/এমআরসিপি/এমআরসিএস/এমআরসিওজি/এমডি/এমএস বা ডিপ্লোমা বা বিএমডিসি স্বীকৃত পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি।
(বিষয় কোড: ৩৯১, ৩৯২, ৩৯৫)
অন্যূন ৪ বছরের চাকরির অভিজ্ঞতা। ৪০ বছর
বিশেষ দ্রষ্টব্য: বিজ্ঞাপ্তির ক্রমিক নম্বর ৭৮-৭৯ ও ৮১ এর পদসমূহে শিক্ষাগত যোগ্যতার সংশ্লিষ্ট বিষয়ের সমমান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (কোড-৩৬৩)/ ইনফরমেশন টেকনোলজি (কোড-৩৬৪)/ টেলিকমিউনিকেশন এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (কোড-৩৪৯)/ এপ্লাইড ফিজিক্স, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (কোড-৩৬৫)/ এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (কোড-৩৬৬)/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (কোড-৩৩২) ও ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (কোড-৩৫১) বিষয়ের প্রার্থীগণ যোগ্য বিবেচিত হবেন।

১. অনলাইনে আবেদনপত্র (বিপিএসসি ফরম-5A) পূরণ এবং পরীক্ষার ফি জমাদান

  • ১.১ প্রার্থীদের টেলিটকের ওয়েব অ্যাড্রেস: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েব অ্যাড্রেস: www.bpsc.gov.bd এর মাধ্যমে 'Non-Cadre' অপশন সিলেক্ট করে বিপিএসসি ফরম-5A পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন ও ফি জমা দিতে হবে। ফরম পূরণের পূর্বে প্রার্থী Instructions ও বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিবেন।
  • ১.২ আবেদন শুরুর তারিখ ও সময়: ০১.১১.২০২৬ খ্রিঃ, দুপুর ১২:০০ মিনিট।
  • ১.৩ আবেদনের শেষ তারিখ ও সময়: ৩০.১১.২০২৬ খ্রিঃ, সন্ধ্যা ৬:০০ মিনিট।
  • ১.৪ ফি জমাদানের সময়সীমা: কেবল User ID প্রাপ্ত প্রার্থীগণ ৩০.১১.২০২৬ তারিখ সন্ধ্যা ৬:০০ মিনিট হতে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে (অর্থাৎ ০৩.১২.২০২৬ তারিখ সন্ধ্যা ৬:০০ মিনিট পর্যন্ত) SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন।
  • ১.৫ আবেদন সংশোধন: ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে। ফি জমাদানের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।
  • ১.৬ পরীক্ষার পদ্ধতি: বিজ্ঞাপ্তির ৭৮-৮২ ক্রমিকের পদগুলো উচ্চতর বেতন স্কেলের (৫ম ও ৬ষ্ঠ গ্রেড)। আলোচ্য পদসমূহে আবেদনকারী প্রার্থীদের শুধু ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে প্রার্থীর সংখ্যা বেশি হলে কমিশনের সিদ্ধান্তমতে বাছাই/লিখিত পরীক্ষা গ্রহণ করা হতে পারে।
  • ১.৭ বিপিএসসি ফরম-5A ডাউনলোডের সময়সীমা: অনলাইনে রেজিস্ট্রেশনের পর প্রার্থীদের BPSC Form-5A (Applicant's Copy) ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২০.১২.২০২৬ তারিখ হতে ২৮.১২.২০২৬ তারিখের মধ্যে (সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত) সংশ্লিষ্ট ইউনিট বরাবর ডাকযোগে বা হাতে হাতে জমা দিতে হবে।
  • ১.৮ ০৩.১২.২০২৬ তারিখের পর BPSC Form-5A তে কোনো তথ্য সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না।

২. বয়সসীমা ও কোটা সংক্রান্ত প্রমাণকসমূহ

  • ২.১ বয়স: প্রার্থীর বয়স ০১.১০.২০২৬ খ্রিঃ তারিখে সংশ্লিষ্ট পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সের মধ্যে হতে হবে।
  • ২.২ মুক্তিযোদ্ধা কোটা: মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা বীরঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৯/০৬/২০১৭ তারিখের পরিপত্র অনুযায়ী প্রমাণক দাখিল করতে হবে:
    • মুক্তিযোদ্ধার নাম সংবলিত "লাল মুক্তিবার্তা" অথবা "ভারতীয় তালিকা"র সত্যায়িত কপি এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকার প্রিন্ট কপি জমা দিতে হবে।
    • লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকায় নাম না থাকলে গেজেট ও সাময়িক সনদ/গেজেট ও বামুস সনদ/গেজেট ও সাময়িক সনদ ও বামুস সনদের কপি জমা দিতে হবে। সব তথ্যে প্রার্থীর পিতা ও মুক্তিযোদ্ধার নাম এক ও অভিন্ন হতে হবে।
  • ২.৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সত্যায়িত সনদ।
  • ২.৪ তৃতীয় লিঙ্গ: সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ।
  • ২.৫ প্রতিবন্ধী প্রার্থী: জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি।

৩. জাতীয়তা, ৪. ডিক্লারেশন, ৫. ছবি ও ৬. স্বাক্ষর

  • ৩.১ জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। কোনো অ-বাংলাদেশের নাগরিককে বিবাহ করলে বা বিবাহে প্রতিশ্রুতিবদ্ধ হলে সরকারের লিখিত অনুমতি ব্যতিরেকে অযোগ্য গণ্য হবেন।
  • ৪.১ ঘোষণা: আবেদনপত্রে কোনো অসত্য/মিথ্যা তথ্য প্রদান করলে বা অনিয়ম আশ্রয় নিলে প্রার্থিতা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে পিএসসির সকল পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে।
  • ৫.১ ছবি: সম্প্রতি তোলা (২ মাসের মধ্যে) ৩০০×৩০০ pixel এর সাইজ এবং সর্বোচ্চ ১০০ KB (JPG format) সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। সাদাকালো বা সানগ্লাসসহ ছবি বাতিল বলে গণ্য হবে।
  • ৬.১ স্বাক্ষর: ৩০০×৮০ pixel এবং ফাইল সাইজ সর্বোচ্চ ৬০ KB (JPG format) প্রার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে।

৭. পরীক্ষার ফি প্রদান ও এসএমএস প্রেরণের নিয়মাবলি

টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ সাধারণ প্রার্থীগণ ২০০/- (দুইশত) টাকা এবং অনগ্রসর নাগরিকগণ ৫০/- (পঞ্চাশ) টাকা জমা দেবেন:

প্রথম SMS: BPSC <space> User ID লিখে send করুন 16222 নম্বরে।
Example: BPSC NCRPQBCR
Reply: Applicant's Name, Tk-200/50 will be charged. Your PIN is (8 digit number). To pay fee Type BPSC YES PIN and send to 16222.

দ্বিতীয় SMS: BPSC <space> YES <space> PIN লিখে send করুন 16222 নম্বরে।
Example: BPSC YES 12345678
Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx).

পাসওয়ার্ড পুনরুদ্ধার: পাসওয়ার্ড হারিয়ে গেলে টাইপ করুন: BPSC <space> HELP <space> SSC Board <space> SSC Roll <space> SSC Year এবং পাঠাই দিন 16222 নম্বরে।

৮. প্রবেশপত্র (Admit Card) ও ৯. BPSC Form-5A জমাদান

  • ৮.১ প্রবেশপত্র: প্রার্থীরা User ID ও Password দিয়ে ওয়েবসাইট থেকে ছবি ও রেজিস্ট্রেশন নম্বর সংবলিত Admit Card ডাউনলোড করতে পারবেন।
  • ৮.২ মিথ্যা তথ্য: ভুল তথ্য দিয়ে একাধিকবার আবেদন বা একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে সামগ্রিক প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • ৯.১ থেকে ৯.১৭ প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা (হাতে/ডাকযোগে জমাদানের জন্য):
    1. জমাদানকৃত সকল কাগজপত্রের একটি নিজে স্বাক্ষরিত তালিকা।
    2. বোর্ড/বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি (বা মার্কশিট/টেস্টিমোনিয়াল)। ৪ বছরের স্নাতক হলে ৪ বছরের উল্লেখ সংবলিত প্রত্যয়নপত্র।
    3. বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের সনদের সত্যায়িত কপি (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
    4. বিদেশ থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি/শিক্ষা মন্ত্রণালয়ের ইকুইভ্যালেন্স সনদের কপি।
    5. স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে তার সপক্ষে নাগরিকত্ব/কাউন্সিলর সনদ।
    6. উচ্চতর ডিগ্রির (ডিপ্লোমা/এমফিল/এমএস/এমডি) সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
    7. অভিজ্ঞতা সনদের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কেল/গ্রেড, যোগদানের তারিখ ও ছুটির তথ্য স্পষ্ট থাকতে হবে। অর্জিত অভিজ্ঞতার সারসংক্ষেপ আলাদা কাগজে তৈরি করে জমা দিতে হবে।
    8. কম্পিউটার পার্সোনেল বিধিমালা অনুযায়ী অভিজ্ঞতা গণনা এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরির প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
    9. জাতীয় পরিচয়পত্র (NID) এবং পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি।
    10. নাগরিকত্ব সনদ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ (৩০.১১.২০২৬)-এর মধ্যে অর্জিত ডিগ্রি ও অভিজ্ঞতার প্রমাণপত্র।

কাগজপত্র জমাদানের ঠিকানা:

বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর যে ইউনিট বরাবর জমা দিতে হবে জমাদানের ঠিকানা
৭৮ - ৭৯ ইউনিট-০৪ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
৮০ ইউনিট-০৭
৮১ ইউনিট-১৭
৮২ ইউনিট-০৬

১০ থেকে ২৫. অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তাবলি

  • ১০: নির্ধারিত সময়ের মধ্যে BPSC Form-5A জমা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল হবে।
  • ১১-১৪: স্থায়ী ঠিকানা ও নাম এসএসসি সনদের হুবহু হতে হবে। ভুল জেলা বা তথ্য দিলে মনোনয়ন বাতিল হবে।
  • ১৫: ডিপ্লোমা চাওয়া পদের জন্য অতিরিক্ত ডিগ্রি থাকলেও মূল ডিপ্লোমা সনদ থাকা বাধ্যতামূলক।
  • ১৬-১৭: কোনো তথ্যে গুরুত্বর ঘাটতি বা মিথ্যা তথ্য দিলে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তির শর্তই চূড়ান্ত গণ্য হবে।
  • ১৮-১৯: মৌখিক পরীক্ষার দিন প্রার্থীর অতিরিক্ত ১ সেট BPSC Form-5A, মূল সনদপত্র, এনআইডি এবং চাকুরীরতদের ক্ষেত্রে সিল-স্বাক্ষরযুক্ত অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।
  • ২০-২৫: পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। ৮টি কেন্দ্রে নিবন্ধনের সুযোগ থাকলেও পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে। কোটানীতি এবং ৩০.১১.২০২৬ তারিখের মধ্যে অর্জিত ডিগ্রি ও অভিজ্ঞতা গণনায় চূড়ান্ত বিবেচিত হবে।
যোগাযোগ ও হেল্পলাইন: পিএসসির ওয়েবসাইট ভিজিট করুন বা অফিস চলাকালীন ১২১, ০১৫০০১২১১২১, ৫৫০০৬৬৫৬, ৫৫০০৬৮৩৪ নম্বরে কল করুন। টেকনিক্যাল সমস্যার জন্য ইমেইল: bpsc.applicationhelp@gmail.com

মোঃ মাহফুজুর রহমান

পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) (চলতি দায়িত্ব)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়

Previous Post Next Post

نموذج الاتصال