COAST Foundation (কোস্ট ফাউন্ডেশন)
Web: www.coastbd.net
নিবন্ধন নং: ০০১৭৬-০৪০৪১-০০০৬৮ (এমআরএ নিবন্ধিত)
নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন (অভিজ্ঞ প্রার্থীদের সাক্ষাৎকার দেয়ার প্রয়োজন নেই)
কোস্ট ফাউন্ডেশন একটি মানবভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) থেকে Special Consultative Status প্রাপ্ত। কোস্ট ১৯৯৮ সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগত বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের নিম্নোক্ত তারিখ, সময় ও স্থান অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের আহ্বান করা হচ্ছে।
ক. পদের নাম: ঋণ ও উন্নয়ন কর্মকর্তা
পদ সংখ্যা: ৩৫০ টি পদ
খ. শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। (কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমান [জিপিএ ২.৫ এর নিচে] গ্রহণযোগ্য নয়)।
ঘ. অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের সাক্ষাৎকার দেয়ার প্রয়োজন নেই।
চ. বয়স সীমা: ২২-৩০ বছর (৩১ অক্টোবর, ২০২৬ তারিখে)।
গ. বেতন, ভাতা ও শর্তাবলী
| বেতন ভাতা | শর্তাবলী |
|---|---|
|
শিক্ষানবিশকালের প্রথম ৩ মাস ২০,০০০/- টাকা। ৪র্থ মাস থেকে: • এইচএসসি এর ক্ষেত্রে: ২৭,৯৫০/- টাকা • স্নাতক ও স্নাতকোত্তর এর ক্ষেত্রে: ২৯,৩৪৭/- টাকা (যোগদানের ৬ মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হতে পারে)। |
নিয়োগ প্রাপ্তির পর ৩ দিন ফাউন্ডেশন প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ১৫ দিন যে কোনো শাখায় সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন, ফাউন্ডেশনকে দেখবেন ও জানবেন। তিন মাস পর প্রার্থীকে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে, অঙ্গীকারের তারিখ থেকে ৬ মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজেয়াপ্ত হবে তবে যোগদানের ৩ মাসের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশনের কোন আপত্তি থাকবে না। যোগদানের ৪র্থ মাস থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত বেতন থেকে প্রতিমাসে ৫,০০০/- টাকা করে মোট ৩০,০০০/- টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে। ৬ মাস পর চলে গেলে জামানতের টাকা ফেরত দেয়া হবে। |
ঙ. দায়িত্ব ও কর্মস্থল
মাঠ পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা। নিয়োগপ্রাপ্ত হলে ভোলা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এ সকল জেলার জেলা সদর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
ছ. পরীক্ষার তারিখ, সময় ও স্থান (সরাসরি সাক্ষাৎকার)
| জেলা | তারিখ ও সময় | ঠিকানা |
|---|---|---|
| ভোলা | ৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০.০০ |
কোস্ট ভোলা কেন্দ্র, সার্কিট হাউজরোড, খেয়াঘাট রোড, ভোলা। |
| বরিশাল | কোস্ট বরিশাল কেন্দ্র, ফুলঝুড়ি হাউজ, নবগ্রাম রোড, বরিশাল। | |
| নোয়াখালী | কোস্ট নোয়াখালী কেন্দ্র, বাড়ি ১, রোড নং ৫, হাউজিং স্টেট, মাইজদীকোর্ট, নোয়াখালী। | |
| কুমিল্লা | কোস্ট কুমিল্লা কেন্দ্র, বাগিচাগাঁও, রূপসিবাংলামোড়, ইসলাম মঞ্জিল ২য় তলা, কুমিল্লা। | |
| চট্টগ্রাম | কোস্ট চট্টগ্রাম কেন্দ্র, বাড়ি ২৬১, রোড নং ১১ আবাসিক এলাকা চান্দগাঁও, চট্টগ্রাম। | |
| কক্সবাজার | কোস্ট কক্সবাজার কেন্দ্র, লাইটহাউজ রোড, কলাতলী, কক্সবাজার। |
জ. অন্যান্য শর্তাবলী
- চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব ভাতা (প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান), গ্র্যাচুয়িটি, চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে।
- পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার সুবিধাবস্থা আছে।
- নিয়োগপ্রাপ্ত হলে মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে। তবে নারী ক্ষেত্রে যোগদানের ৩ মাসের মধ্যে মোটরসাইকেল ক্রয় করতে হবে। মোটরসাইকেল ব্যবহার করে মাঠ কার্যক্রম পরিচালনা করলে ২০০০ টাকা জ্বালানী ও মেইনটেনেন্স বাবদ মাসিক ভাতা পাওয়া যাবে।
- সাক্ষাৎকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (১৫ দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয়), সকল পরীক্ষা পাসের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। সকল সনদের অনুলিপি, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি জমা দিতে হবে।
- ছাত্র ও ধূমপায়ীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই। কোন প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষণ বা যৌন নির্যাতনের কোন অভিযোগ থাকলে বা প্রমাণিত হলে তার প্রার্থিতা বা নিয়োগ বাতিল হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোন সদস্যকে বাল্যবিবাহ দিবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে।
- বিএমআই (Body Mass Index) অনুযায়ী শরীরের গঠন আদর্শমানে থাকতে হবে। উচ্চতা কমপক্ষে পুরুষ ৬৪ ইঞ্চি এবং নারী ৬০ ইঞ্চি।
- কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে।
কোস্ট ফাউন্ডেশন (COAST Foundation)
ওয়েবসাইট: www.coastbd.net