মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
www.dhakaeducationboard.gov.bd
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের মূল নম্বরপত্র নিম্নবর্ণিত সময় ও তারিখ অনুযায়ী বোর্ডের সনদ শাখা থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
নম্বরপত্র বিতরণের সময় ও স্থান:
- বিতরণের তারিখ: ০৩/১১/২০২৬ ইং তারিখ হতে ১০/১১/২০২৬ ইং পর্যন্ত।
- সময়: সকাল ১০ল্যান্ড:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত।
- সনদ বিতরণের স্থান: ৪ নং ভবনের ০৫ তলা (সনদপত্র শাখা)।
জেলাওয়ারী বিতরণের তারিখ:
| ক্রমিক নং | জেলার নাম | বিতরণের তারিখ |
|---|---|---|
| ১ | মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর | ০৩-১১-২০২৬ |
| ২ | শরীয়তপুর, মানিকগঞ্জ | ০৪-১১-২০২৬ |
| ৩ | গাজীপুর, রাজবাড়ী | ০৫-১১-২০২৬ |
| ৪ | নারায়নগঞ্জ, টাংগাইল | ০৮-১১-২০২৬ |
| ৫ | নরসিংদী, ঢাকা জেলা, গোপালগঞ্জ | ০৯-১১-২০২৬ |
| ৬ | কিশোরগঞ্জ, ঢাকা মহানগর | ১০-১১-২০২৬ |
বিশেষ নির্দেশাবলী:
আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মূল নম্বরপত্র গ্রহণ করার জন্য বিভাগওয়ারী কতজন ছাত্র/ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণসহ নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ মূল নম্বরপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক/অধ্যক্ষ নিজের বা প্রেরিত প্রতিনিধির বেলায় উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির/গভর্নিং বডির সিদ্ধান্তের কপিসহ মূল নম্বরপত্র গ্রহণের জন্য আবেদনের উপর ম্যানেজিং কমিটির সভাপতি/গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় মূল নম্বরপত্র প্রদান করা সম্ভব হবে না।
প্রফেসর জেসমিন তাসলিমা বানু
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
ফোন নং-৯৬৬৯৮১৫
বিডি জবস ইনফো (Bd Jobs Info)
ঢাকা শিক্ষা বোর্ড সহ যেকোনো শিক্ষা বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ, নম্বরপত্র সংগ্রহ, অনলাইন আবেদন ও ডকুমেন্ট প্রসেসিংয়ের জন্য আজই যোগাযোগ করুন
✅ শিক্ষা বোর্ডের জরুরি নোটিশ ও ফর্ম প্রসেসিং
✅ প্রফেশনাল সিভি (CV) কম্পোজ ও রঙিন প্রিন্ট
✅ পাসপোর্ট সাইজ ছবি ও ডকুমেন্ট স্ক্যানিং সেবা