জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, বাংলাদেশ
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২০২৬ এর ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পরীক্ষার আবেদন ফরম পূরণ, ফি জমাদানের তারিখ ও নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো:
১. পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরমপূরণ ও জমাদানের তারিখ:
| বিবরণ | তারিখ ও সময় |
|---|---|
| ক) পরীক্ষার্থীকে অন-লাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করার সময়সীমা | ২৬/১০/২০২৬ হতে ০৮/১১/২০২৬ |
| খ) কলেজ কর্তৃক অন-লাইনে ডাটা এন্ট্রি/ফরমপূরণ নিশ্চয়ন করার সময়সীমা | ০৯/১১/২০২৬ হতে ১০/১১/২০২৬ |
| গ) কলেজ কর্তৃক ফরমপূরণের ফি এর টাকা "সোনালী সেবা" এর মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দেয়ার সময়সীমা | ১১/১১/২০২৬ হতে ১২/১১/২০২৬ |
বিঃদ্রঃ নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে এবং এর পরে কোন আবেদনই গৃহীত হবে না বা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে না।
২. ২০২৬ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফি (পরীক্ষার্থী প্রতি) জমাদানের বিবরণী:
| খাত / বিবরণ | ফি এর পরিমাণ |
|---|---|
| ১. পরীক্ষার ফি (তত্ত্বীয়) প্রতিপত্র | ৭০০/- টাকা |
| ২. মৌখিক পরীক্ষার ফি (প্রতি পরীক্ষার্থী) | ৯০০/- টাকা |
| ৩. ব্যবহারিক পরীক্ষার ফি (প্রতি পরীক্ষার্থী) | ৯০০/- টাকা |
| ৪. মানোন্নয়ন (প্রতিপত্র) | ১০০০/- টাকা |
| ৫. কেন্দ্র ফি (প্রতি পরীক্ষার্থী: কলেজে জমা হবে ১০০/- এবং পরীক্ষা কেন্দ্রে জমা হবে ৬০০/-) | ৭০০/- টাকা |
| ৬. ব্যবহারিক কেন্দ্র ফি (কলেজে জমা হবে) | ৪০০/- টাকা |
| ৭. বিশেষ অন্তর্ভুক্তি ফি (অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য) | ৫০০০/- টাকা |
| ৮. সাময়িক সনদপত্র ফি - নিয়মিত (ছাত্রপ্রতি) | ৫০০/- টাকা |
| ৯. ট্রান্সক্রিপ্ট ফি - নিয়মিত (ছাত্রপ্রতি) | ৫০০/- টাকা |
৩. পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে:
- উক্ত শিক্ষাবর্ষের বাহিরে কোন পরীক্ষার্থী আবেদন ফরম পূরণ করতে পারবে না।
- ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের পরীক্ষায় C+ গ্রেড, C গ্রেড, D গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা একবার মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। তবে অনুপস্থিত (NA) বা অকৃতকার্য (F গ্রেড) পরীক্ষার্থীরা সর্বোচ্চ ০২ (দুই) বার পরীক্ষা দিতে পারবে।
- ২০২৪ সালের পরীক্ষায় অনুপস্থিত (NA) বা অকৃতকার্য (F) গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী ব্যতিত অন্য কেউ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীগণ পরবর্তীতে আর কোন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না।
৪. অনলাইনে আবেদন ফরম পূরণ ও নির্দেশনা:
- আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://ems.nu.ac.bd) Form Fill-up এ গিয়ে Apply to online form Fill-up (For Student) লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ডাটা এন্ট্রি করতে হবে এবং প্রিন্ট নিতে হবে।
- সাম্প্রতিক তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি (অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত) ফরমের নির্ধারিত স্থানে লাগাতে হবে।
- অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরের পর ফরমের নিচের অংশ কলেজে জমা দিতে হবে।
- ফি জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সোনালী সেবার মাধ্যমে Pay Slip ডাউনলোড করে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।
(মোঃ খোরশেদ আলম ফরাজী)
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (প্রফেশনাল)
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
(মোঃ এনামুল করিম)
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
বিডি জবস ইনফো (Bd Jobs Info)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার তথ্য, ফরম পূরণ, সোনালী সেবা পে-স্লিপ ডাউনলোড এবং যেকোনো প্রফেশনাল ডকুমেন্ট সহায়তার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন
✅ অনলাইন ফরম পূরণ ও সোনালী সেবা পে-স্লিপ ডাউনলোড
✅ প্রফেশনাল সিভি (CV) ও ডকুমেন্ট কম্পোজ
✅ পাসপোর্ট সাইজ ছবি ও ডকুমেন্ট স্ক্যানিং সেবা