মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
HSC Result Re-scrutiny 2026 – এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করার নিয়মাবলি
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল পুনঃনিরীক্ষণসহ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন শুরুর তারিখ: ০১/১১/২০২৬ খ্রি.
আবেদনের শেষ তারিখ: ০৭/১১/২০২৬ খ্রি.
আবেদনের পোর্টাল: https://rescrutiny.eduboardresults.gov.bd
আবেদনের শেষ তারিখ: ০৭/১১/২০২৬ খ্রি.
আবেদনের পোর্টাল: https://rescrutiny.eduboardresults.gov.bd
আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলি:
- প্রথমে https://rescrutiny.eduboardresults.gov.bd ঠিকানায় প্রবেশ করতে হবে।
- নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করে 'সাবমিট' বাটনে ক্লিক করতে হবে।
- এরপর মোবাইল নম্বর প্রদান করতে হবে, যেখানে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হওয়ার পর SMS পাঠানো হবে।
- পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করতে হবে।
ফি ও পেমেন্ট পদ্ধতি:
- প্রতিটি পত্রের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ মাত্র) টাকা হারে ফি প্রযোজ্য।
- দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে।
- বিকাশ, নগদ, DBBL রকেট, উপায়, সোনালী সেবা-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ পোর্টালের "হেল্প" বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ নির্দেশাবলি:
- ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে "জমা দিন" বাটনে ক্লিক করতে হবে।
- ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে (এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না)।
- ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, তবে "মুছে ফেলুন" বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
- একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।
- Manually কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রফেসর জেসমিন তাসলিমা বানু
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
Tags
SSC & HSC Notice