গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় সঞ্চয় অধিদপ্তর
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
এন এস সি টাওয়ার (১৮ তলা), ৪২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০
www.nationalsavings.gov.bd
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পত্র সংখ্যা ০৮.০০.০০০০.০০৪.১১.০০০১.২০.৯১ তারিখ: ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী জাতীয় সঞ্চয় অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নে উল্লিখিত পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে (https://nsd.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের বিবরণ, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা:
| ক্রমিক | পদের নাম ও বেতন স্কেল | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ১ |
হিসাবরক্ষক যা.বে.স্কেল, ২০২৬ অনুযায়ী ২৪,০০০-৫৮,০০০/-(গ্রেড-১৩) |
০৯ | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। |
| ২ |
সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর যা.বে.স্কেল, ২০২৬ অনুযায়ী ২৪,০০০-৫৮,০০০/-(গ্রেড-১৩) |
০৩ |
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে; (গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে। |
| ৩ |
উচ্চমান সহকারী যা.বে.স্কেল, ২০২৬ অনুযায়ী ২৩,০৫০-৫৬,৮০০/-(গ্রেড-১৪) |
০৩ | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। |
| ৪ |
সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর যা.বে.স্কেল, ২০২৬ অনুযায়ী ২৩,০৫০-৫৬,৮০০/-(গ্রেড-১৪) |
০৪ |
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে; (গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। |
| ৫ |
গাড়ি চালক যা.বে.স্কেল, ২০২৬ অনুযায়ী ২২,৮০০-৫৫,২০০/-(গ্রেড-১৫) |
০১ |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্সসহ (হালকা বা ভারী লাইসেন্স) হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী। |
| ৬ |
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক যা.বে.স্কেল, ২০২৬ অনুযায়ী ২১,৯০০-৫৩,১০০/-(গ্রেড-১৬) |
৪০ |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। |
| ৭ |
ডাটা এন্ট্রি অপারেটর যা.বে.স্কেল, ২০২৬ অনুযায়ী ২১,৯০০-৫৩,১০০/-(গ্রেড-১৬) |
০২ |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। |
| ৮ |
অফিস সহায়ক যা.বে.স্কেল, ২০২৬ অনুযায়ী ২০,০০০-৪৮,৮০০/-(গ্রেড-২০) |
৩৩ | অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| মোট পদ = | ৯৫টি | ||
- ০১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিররত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি দাখিল করতে হবে।
- অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- একজন প্রার্থী কর্তৃক একাধিক পদে আবেদন করা যাবে না।
- প্রার্থী কোন কোটায় আবেদন করলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। কোটার বিষয়ে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ পরিপত্র/নীতিমালা/আদেশ অনুসরণ করা হবে।
- যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
- লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পুরূকৃত Application Form-সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।
- সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবল ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। হিসাবরক্ষক, উচ্চমান সহকারী ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
- শূন্যপদ পূরণে 'জাতীয় সঞ্চয় অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৯' এবং 'সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯' অনুসরণ করা হবে।
- অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
- বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি অথবা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
- নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
- নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
- পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://nsd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
- (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাট শুরুর তারিখ ও সময়: ২৯/১০/২০২৬ খ্রি., সকাল ১০.০০ টা।
- (ii) Online-আবেদনপত্র জমাটদানের শেষ তারিখ ও সময়: ২৬/১১/২০২৬ খ্রি., বিকাল ৪.০০ টা।
- Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
- Online-এ আবেদনপত্রে পুরূকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরূকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী Online-এ পুরূকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় ০১ (এক) কপি জমা দিবেন।
📱 SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাসময়ে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant's Copy তে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১-৭ নম্বর ক্রমিকের পদের জন্য ১০০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা সহ মোট ১১২/- টাকা এবং ৮-নম্বর ক্রিকে বর্ণিত পদের জন্য ৫০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকা সহ মোট ৫৬/- টাকা এবং অনগ্রসর নাগরিকের জন্য সকল গ্রেড (ক্রমিক: ১-৮ পর্যন্ত) ৫০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকা সহ মোট ৫৬/- টাকা অনলাইন আবেদনের দাখিলের ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে। অন্যথায় আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বিশেষভাবে উল্লেখ্য, 'Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহিত হবে না'।
প্রথম SMS:
NSD<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।Example: NSD ABCDEF
দ্বিতীয় SMS:
NSD<space>YES<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।Example: NSD YES XXXXXXXX
অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
১. সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২. সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৩. সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।
৪. পরিচালক (সকল), জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ঢাকা।
৫. সিস্টেম অ্যানালিস্ট, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ঢাকা (জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ/প্রদর্শনের অনুরোধসহ)।
৬. জেনারেল ম্যানেজার, ডিজিটাল সার্ভিসেস, টেলিটক বাংলাদেশ লিমিটেড, রোড নং-১৭, হোল্ডিং নং-৩/এ, ৫/এ, ৭/এ, গুলশান-১, ঢাকা-১২১২।
৭. মহাপরিচালক এর ব্যক্তিগত সহকারী, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ঢাকা।
৮. অফিস কপি।
(মো: শরীফুল ইসলাম)
চালক (যুগ্মসচিব)
ও সভাপতি
বিভাগীয় নিয়োগ/পদোন্নতি/টাইমস্কেল/সিলেশন গ্রেড প্রদান বিষয়ক কমিটি
জাতীয় সঞ্চয় অধিদপ্তর।
বিডি জবস ইনফো (Bd Jobs Info)
জাতীয় সঞ্চয় অধিদপ্তর সহ যেকোনো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির অনলাইন আবেদন, এসএমএস প্রসেসিং, সিভি কম্পোজ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যানিংয়ের জন্য আজই যোগাযোগ করুন
✅ নির্ভুল অনলাইন আবেদন সাবমিশন ও পেমেন্ট প্রসেসিং
✅ প্রফেশনাল সিভি (CV) কম্পোজ ও রঙিন প্রিন্ট
✅ পাসপোর্ট সাইজ ছবি ও ডকুমেন্ট স্ক্যানিং সেবা