জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ
📅 আবেদনের তারিখ: ১৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৪টা থেকে ১৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত
🌐 ভর্তি বিষয়ক ওয়েবসাইট: www.nu.ac.bd/admissions
মাস্টার্স (প্রফেশনাল) কোর্সসমূহ
(সংশ্লিষ্ট কোর্সসমূহের জন্য চলমান শিক্ষাবর্ষ প্রযোজ্য হবে)
সাধারণ নির্দেশনা
ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৭ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, পিজিডি ইন আইসিটি, পিজিডি ইন ডাটা অ্যানালাইটিক্স, পিজিডি ইন ডিজিটাল মার্কেটিং, পিজিডি ইন সাইবার সিকিউরিটি, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এলএলবি শেষপর্ব, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ] ও ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ইন মিডিয়া এন্ড জার্নালিজম কোর্সের ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ১৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ১৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২০ ডিসেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হবে। ২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus /Important Notice অপশন থেকে জানা যাবে।
খ) প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারী কর্তৃক প্রদত্ত ছবি/কোন তথ্য ভুল অথবা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
গ) জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রীধারী শিক্ষার্থীদের Blank Data Entry Form (Mprof Phase-2) এর মাধ্যমে এ ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। এ ধরণের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ "প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে অর্জিত সনদ অনুযায়ী প্রদত্ত সকল তথ্য ও ছবি সঠিক”- মর্মে একটি প্রত্যয়নপত্র, আবেদন ফরমের কপি, যাচাইকৃত প্রয়োজনীয় কাগজপত্র, প্রযোজ্য ক্ষেত্রে মূল মাইগ্রেশন সনদ এবং মার্কশীটের কপি সত্যায়িত করে (অধ্যক্ষ কর্তৃক) ভর্তিকৃত শিক্ষার্থীদের একটি তালিকা ১৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন (স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র) দপ্তরে প্রেরণ করবেন। উক্ত প্রত্যয়ন পত্র ব্যতীত Blank Data Entry Form এর মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।
ঘ) জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত ইউজিসি স্বীকৃত অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রীধারী আবেদনকারীদের ক্ষেত্রে চূড়ান্ত ভর্তির সময় অন্যান্য কাগজপত্রের সঙ্গে অবশ্যই মূল মাইগ্রেশন সনদ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এ ধরণের শিক্ষার্থী ভর্তি পরবর্তী নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে মূল মাইগ্রেশন সনদ দাখিল করতে ব্যর্থ হলে তার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।
ঙ) মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। এ লক্ষ্যে "জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যয়নরত নই। দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবো"- মর্মে আবেদনকারীর স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা স্ক্যান করে অনলাইন আবেদনে আপলোড করতে হবে। উক্ত শর্ত ভঙ্গ করে কোন শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
চ) এ ভর্তি কার্যক্রমে কোন আবেদনকারী তার শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে অথবা ভুল তথ্য দিয়ে এক বা একাধিক প্রাথমিক আবেদন ফরম পূরণ করলে ঐ আবেদনকারীর এ সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।
১। ২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সসমূহে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী
| ক্রম | ভর্তিচ্ছু কোর্সসমূহ | শিক্ষাবর্ষ | মেয়াদ | আবেদনের ন্যূনতম যোগ্যতা ও শর্তাবলী |
|---|---|---|---|---|
| ক) খ) গ) |
Bachelor of Education (BEd) Bachelor of Madrasa Education (BMEd) Bachelor of Special Education (BSEd) |
২০২৭ | ১ বছর |
i) ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ও তালিকাভুক্ত (ডেপুটেশন প্রাপ্ত) শিক্ষকগণের বিএড কোর্সে ভর্তির শর্তাবলী: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ও তালিকাভুক্ত (ডেপুটেশন প্রাপ্ত) শিক্ষকগণ তাদের জন্য বরাদ্দকৃত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে ২০২৭ শিক্ষাবর্ষে বিএড কোর্সে অগ্রাধিকারের ভিত্তিতে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ লক্ষ্যে ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন না করে সরাসরি বরাদ্দকৃত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ১৯ অক্টোবর ২০২৬ তারিখ থেকে ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করবেন। এ ধরণের আবেদনকারীকে কলেজ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে এবং আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সকল নম্বরপত্র, সনদপত্র, ডেপুটেশন প্রাপ্তির অফিস আদেশ, প্রযোজ্য ক্ষেত্রে মূল মাইগ্রেশন সনদ, শিক্ষকতার প্রত্যয়ন পত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি, দুই কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা ছবি ও আবেদন ফি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এ ক্ষেত্রে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এ সকল আবেদন পত্র যাচাই-বাছাই করে আবেদনকারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা ও প্রয়োজনীয় তথ্য ১৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর প্রেরণ করবেন। ii) ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ব্যতীত অন্যান্য আবেদনকারীদের বিএড কোর্সে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী: জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ২/৩ বছর মেয়াদী স্নাতক (পাস) অথবা ৩/৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ব্যতীত অন্যান্য আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Master's Tab এ গিয়ে Blank Data Entry Form (Mprof Phase-2) অপশন থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। বিএমএড/বিএসএড কোর্সে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী: জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ২/৩ বছর মেয়াদী স্নাতক (পাস) অথবা ৩/৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। |
| ঘ) | Bachelor of Physical Education (BPEd) | ২০২৭ | ১ বছর | জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ২/৩ বছর মেয়াদী স্নাতক (পাস) অথবা ৩/৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিপিএড কোর্সে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩৫ বছরের অধিক হবে না (৩১/১২/২০২৬ তারিখ পর্যন্ত) তবে শিক্ষকগণের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এক্ষেত্রে আবেদনকারীর বয়স ও কোর্সভিত্তিক যোগ্যতার বিষয়টি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ যাচাই করবেন। |
| ঙ) | Master of Education (MEd) | ২০২৭ | ১ বছর | জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড/বিএমএড পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ/জিপিএ ২.২৫ পেতে হবে। |
| চ) | Master of Special Education (MSEd) | ২০২৭ | ১ বছর | জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএড/বিএড/বিএমএড পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ/জিপিএ ২.২৫ পেতে হবে। |
| ছ) | Master of Physical Education (MPEd) | ২০২৭ | ১ বছর | জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিপিএড পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপিএ ২.২৫ পেতে হবে। |
| জ) | Bachelor of law (LLB) Final | ২০২৪-২০২৫ | ১ বছর | জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এলএলবি ১ম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। |
| ঝ) | MBA in Tourism and Hospitality Management | ২০২৫-২০২৬ | ১ বছর |
i) জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট/ব্যবসায় প্রসাশন (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ পেতে হবে। ii) বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক তাদের অর্জিত ৪ বছর মেয়াদী ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অনুচ্ছেদ-১ ঝ) এর i) নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ইমেইল এ্যাড্রেসে (adm.masf@nu.ac.bd) আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, ইউজিসি কর্তৃক সমতা নিরূপনের কপি, মাইগ্রেশন সনদের মূল কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। |
| ঞ) | M.Sc in Computer Science and Engineering | ২০২৪-২০২৫ | ১ বছর | জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত চার বছর মেয়াদী বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪৫% নম্বর/সিজিপিএ ২.২৫ পেতে হবে। |
| ট) | Master of Business Administration (MBA) | ২০২৪-২০২৫ | ১ বছর | জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪৫% নম্বর/সিজিপিএ ২.২৫ পেতে হবে। |
| ঠ) | Master's in Media and Journalism | ২০২৬ | ২ বছর |
i) জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ইউজিসি অনুমোদিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতক (সম্মান/পাস) অথবা সমমানের ডিগ্রীপ্রাপ্ত ছাত্র/ছাত্রী উক্ত প্রোগ্রামে ভর্তি হতে পারবে। তবে কোন পরীক্ষাতেই তৃতীয় শ্রেণি অথবা সিজিপিএ ৫ এর মধ্যে ২.৫ অথবা সিজিপিএ ৪ এর মধ্যে ২.২৫ এর নীচে আবেদন গ্রহণযোগ্য হবে না। ii) গণমাধ্যম/জনসংযোগ/বিজ্ঞাপন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরতদের অগ্রাধিকার দেয়া হবে। iii) ২০২৬ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদী মাস্টার্স ইন মিডিয়া এন্ড জার্নালিজম কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন না। এ সকল আবেদনকারীকে প্রার্থীত কোর্সে আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উপরিউক্ত সময়ের মধ্যে সরাসরি যোগাযোগ করতে হবে। উল্লিখিত কোর্সসমূহের ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হবে। কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কোর্সের রেগুলেশন অনুযায়ী আবেদনের যোগ্যতা যাচাই করে প্রাথমিক আবেদন গ্রহণ করবেন। |
| ড) ঢ) ণ) ত) |
PGD in ICT PGD in Digital Marketing PGD in Data Analytics PGD in Cyber Security |
২০২৭ | ১ বছর | জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ২/৩ বছর মেয়াদী স্নাতক (পাস) অথবা ৩/৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। |
২। অনলাইন আবেদন ফরম পূরণ ও করণীয়
| ফরম পূরণের ধাপসমূহ | করণীয় |
|---|---|
| লগইন (Login) |
আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Master's Tab এ গিয়ে Apply Now (Mprof Phase-2) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে আবেদনকারীর স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট/বিএড/ পিজিডি ইন আইসিটি/পিজিডি ইন ডাটা অ্যানালাইটিক্স/পিজিডি ইন ডিজিটাল মার্কেটিং/পিজিডি ইন সাইবার সিকিউরিটি/বিএড (সম্মান)/বিএমএড/বিএসএড/বিপিএড/বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ব্যাচেলর অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন [বিবিএ] পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর, বিশ্ববিদ্যালয়ের নাম, পাসের সন, পঠিত কোর্স ও ব্যক্তিগত নিবন্ধিত মোবাইল নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। Blank Data Entry Form (Mprof Phase-2) এর মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম পূরণের ক্ষেত্রে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে নিজের নাম, পিতা/মাতার নাম, শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য ও ছবি নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে। এখানে উল্লেখ্য যে, আবেদনকারীকে অবশ্যই কোর্সভিত্তিক ভর্তি যোগ্যতা ও শর্তাবলী মেনে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনকারীকে স্নাতক পর্যায়ে অর্জিত মার্কশীটের সত্যায়িত কপি স্ক্যান করে অনলাইন আবেদনে আপলোড করতে হবে। এছাড়া আবেদনকারীকে "জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যয়নরত নই। দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবো"- মর্মে আবেদনকারীর স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা স্ক্যান করে অনলাইন আবেদনে আপলোড করতে হবে। উক্ত শর্ত ভঙ্গ করে কোন শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। উল্লেখ্য যে, প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর ছবি/কোন তথ্য ভুল অথবা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। |
| সঠিক লিঙ্গ (Gender) নির্ধারণ | আবেদনকারীর তথ্য ছকে Male এর স্থলে Female অথবা Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to Change অপশনে গিয়ে সঠিক Gender এন্ট্রি দিতে হবে। উল্লেখ্য যে, ইচ্ছাকৃত অথবা Gender ত্রুটির কারণে কোন পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। |
| কলেজ ও কোর্স নির্ধারণ | এ পর্যায়ে আবেদনকারী তার ভর্তিযোগ্য (Eligible) কোর্সের তালিকা দেখতে পাবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে অধিভুক্ত কোর্সের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে তার প্রার্থিত কোর্সের পছন্দ নির্ধারণ করে আবেদন করতে হবে। |
| কোটার আবেদন | মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন/ভিন্নভাবে সক্ষম ও পোষ্য (Ward) কোটায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Select করতে হবে। সংশ্লিষ্ট কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। উল্লেখ্য যে, পোষ্য কোটায় শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান/সন্তানাদি আবেদন করতে পারবে। একজন আবেদনকারী এক বা একাধিক কোটায় যোগ্য হলে আবেদন ফরমে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে। কোটার জন্য সংরক্ষিত আসন কোর্সভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে। |
| ছবি সংযোজন | প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে। ছবির মাপ 120×150 pixels, Image Type: jpg এবং maximum file size: 50Kb হতে হবে। উল্লেখ্য যে, আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলোড করা হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। |
| প্রাথমিক আবেদন ফরম চূড়ান্তকরণ | সঠিক তথ্য ও ছবিসহ আবেদন ফরম পূরণ করে প্রথমে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন ওয়েবসাইটে প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে [A4 (8.5"x11") অফসেট সাদা কাগজে] প্রিন্ট (Print)/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। এ ভর্তি কার্যক্রমে কোন আবেদনকারী তার শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে অথবা ভুল তথ্য দিয়ে এক বা একাধিক প্রাথমিক আবেদন ফরম পূরণ করলে ঐ আবেদনকারীর এ সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। |
| আবেদন ফরম বাতিলকরণ/ ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন | আবেদনকারীকে তার প্রাথমিক আবেদন ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি সঠিক আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিতে হবে। আবেদন ফরমে তথ্যগত অমিল অথবা ত্রুটিপূর্ণ ছবি থাকলে তা সংশোধন করতে হবে। আবেদন ফরম সংশোধনের জন্য আবেদনকারীকে Applicant Login (Mprof Phase-2) অপশনে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এ পর্যায়ে আবেদনকারী Form Cancel/Photo Change Option লিংকে গিয়ে Click to Generate the Security Key অপশনটি ক্লিক করলে তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) দেয়া হবে। এই OTP এন্ট্রি দিয়ে আবেদনকারী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও সঠিক ছবি আপলোড করতে পারবে। উল্লেখ্য যে, আবেদনকারী কেবল একবারই প্রাথমিক আবেদন ফরম বাতিলের সুযোগ পাবে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করা হলে ঐ আবেদনকারী আর ফরম বাতিল করতে পারবে না। |
| সংশ্লিষ্ট কলেজে প্রাথমিক আবেদন ফরম ও ফি জমাদান | আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমের নির্ধারিত স্থানে তারিখসহ স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সঙ্গে আবেদনকারীর স্নাতক পর্যায়ে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত নম্বরপত্র ও সনদপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি সম্পর্কিত অঙ্গীকারনামার কপি, প্রযোজ্য ক্ষেত্রে মাইগ্রেশন সনদের মূল কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দিতে হবে। প্রাথমিক আবেদন ফরমের দ্বিতীয় অংশ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তারিখসহ স্বাক্ষর ও সীল দিয়ে আবেদনকারীকে ফেরত দিবেন। |
৩। মুক্তিযোদ্ধার সন্তান/ক্ষুদ্র নৃগোষ্ঠী/বিশেষ চাহিদা সম্পন্ন/ভিন্নভাবে সক্ষম (সমাজসেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃত) কোটা সম্পর্কিত তথ্য ও সংরক্ষিত আসন
(কোটার জন্য সংরক্ষিত আসন কোর্সভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে)।
| কোটার প্রকৃতি | কোর্সভিত্তিক আসন বণ্টন | কলেজভিত্তিক আসন বণ্টন | কোটায় আবেদন করার শর্ত |
|---|---|---|---|
| মুক্তিযোদ্ধার সন্তান | ০৩ টি | ১৫ টি |
• সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ পত্র থাকতে হবে। • সংশ্লিষ্ট কলেজে অধিভুক্ত প্রতিটি কোর্সে সর্বোচ্চ ০৫ (পাঁচ) টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। • কোটার কোর্সভিত্তিক সর্বোচ্চ ০৫ (পাঁচ) টি আসনের শর্তপূরণ সাপেক্ষে একটি কলেজে কোটার আসন সর্বমোট ২৫ (পঁচিশ) টির অধিক হবে না। |
| ক্ষুদ্র নৃগোষ্ঠী | ০১ টি | ০৭ টি | |
| বিশেষ চাহিদা সম্পন্ন/ভিন্নভাবে সক্ষম | ০১ টি | ০৩ টি | |
| মোট | ০৫ টি | ২৫ টি | - |
৪। পোষ্য (Ward) কোটায় আবেদন
২০২৭ শিক্ষবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান/সন্তানাদি পোষ্য কোটায় আবেদন করতে পারবে। এ কোটায় আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পোষ্য হিসাবে প্রত্যয়ন পত্র সংগ্রহ করতে হবে। পোষ্য কোটায় আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত কোর্সভিত্তিক আবেদনের সকল শর্ত পূরণ করতে হবে। একটি কলেজে সর্বোচ্চ ০৩ (তিন) জন আবেদনকারী মেধার ভিত্তিতে পোষ্য কোটায় ভর্তি হতে পারবে এবং এ আসন অতিরিক্ত বলে বিবেচিত হবে।
৫। মেধা তালিকা প্রণয়ন
ক) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ও তালিকাভুক্ত (ডেপুটেশন প্রাপ্ত) শিক্ষকগণ তাদের জন্য বরাদ্দকৃত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে ২০২৭ শিক্ষাবর্ষে বিএড কোর্সে অগ্রাধিকারের ভিত্তিতে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পরবর্তীতে এ সকল কলেজে শূন্য আসন সাপেক্ষে অন্যান্য আবেদনকারীদের বিএড কোর্সে মেধা তালিকা প্রণয়ন করে কোর্স বরাদ্দ দেয়া হবে।
খ) এছাড়া অন্যান্য মাস্টার্স (প্রফেশনাল) কোর্সসমূহে আবেদনকারী প্রার্থীদের স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট/১ বছর মেয়াদী বিএড/বিএড (সম্মান)/বিএমএড/বিএসএড/বিপিএড/এলএলবি পার্ট-১/বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ব্যাচেলর অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন [বিবিএ] পরীক্ষায় প্রাপ্ত নম্বর/সিজিপিএ এর শতকরা হার অনুযায়ী মেধাক্রম নির্ধারণ করে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম একই হয় সেক্ষেত্রে তাদের মধ্যে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।
গ) এ ভর্তি কার্যক্রমের ফলাফল পর্যায়ক্রমে মেধা তালিকা, কোটা ও রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে প্রকাশ করা হবে।
ঘ) সংশ্লিষ্ট কলেজ User ID, Password ও OTP ব্যবহার করে ভর্তির কোর্সভিত্তিক ফলাফল দেখতে পারবে। আবেদনকারীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Login করে অথবা SMS (nu<space>atpm<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট কলেজ থেকে ফলাফল জানতে পারবে।
| মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি | |
|---|---|
| স্নাতক পর্যায়ে সনাতন পদ্ধতিতে নম্বর বন্টন | স্নাতক পর্যায়ে প্রাপ্ত সিজিপিএ/জিপিএ পদ্ধতিতে নম্বর বন্টন |
|
প্রাপ্ত নম্বর
সর্বমোট নম্বর
× ১০০
|
প্রাপ্ত সিজিপিএ/জিপিএ
মোট স্কেল
× ১০০
|
৬। চূড়ান্ত ভর্তি সম্পর্কিত জ্ঞাতব্য
| ফরম পূরণের ধাপসমূহ | করণীয় |
|---|---|
| লগইন (Login) | মেধা তালিকা/কোটা/রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login (Mprof Phase-2) অপশনে ক্লিক করে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর নাম, বরাদ্দকৃত কোর্স, সংশ্লিষ্ট কলেজের নাম ও অন্যান্য তথ্যসহ চূড়ান্ত ভর্তির আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। |
| চূড়ান্ত ভর্তি ফরমের প্রিন্ট/pdf কপি সংগ্রহ | সঠিক তথ্যসহ আবেদন ফরমটি Submit Application অপশনে ক্লিক করলে চূড়ান্ত ভর্তি ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। ভর্তি ফরমটি ডাউনলোড করে দুই কপি A4 (8.5"x11") অফসেট কাগজে প্রিন্ট/pdf কপি সংগ্রহ করতে হবে। পরবর্তীতে রোল নম্বর ও পিন কোড দিয়ে একাধিকবার ফরমটি প্রিন্ট নেয়া যাবে। |
| সংশ্লিষ্ট কলেজে চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি জমাদান |
আবেদনকারীকে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরমের নির্দিষ্ট স্থানে তারিখসহ স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সঙ্গে আবেদনকারীর স্নাতক পর্যায়ে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত নম্বরপত্র ও সনদপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি সম্পর্কিত অঙ্গীকারনামার কপি, প্রযোজ্য ক্ষেত্রে মাইগ্রেশন সনদের মূল কপি ও রেজিস্ট্রেশন ফি [শিক্ষার্থী প্রতি অনুচ্ছেদ-৯ এর ii) এ বর্ণিত কোর্সভিত্তিক হারে টাকা] নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ চূড়ান্ত ভর্তি ফরমের একটি কপি অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তারিখসহ স্বাক্ষর ও সীল দিয়ে শিক্ষার্থীকে ফেরত দিবেন। বিঃদ্র: জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত ইউজিসি স্বীকৃত অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রীধারী সকল পর্যায়ের আবেদনকারীকে চূড়ান্ত ভর্তির সময় অন্যান্য কাগজপত্রের সঙ্গে অবশ্যই মূল মাইগ্রেশন সনদ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। |
| কোটার ফলাফল | রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণের পূর্বে কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে। |
| চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন | সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করা হলে ঐ শিক্ষার্থী ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Login করে তা জানতে পারবে। |
৭। রিলিজ স্লিপে আবেদন সম্পর্কিত জ্ঞাতব্য
যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না, ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত কোর্সে ভর্তি হবে না, সে সকল আবেদনকারী শূন্য আসন সাপেক্ষে তিনটি কলেজে আলাদাভাবে কোর্স পছন্দ নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হবে না, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
| রিলিজ স্লিপে আবেদনের ধাপসমূহ | করণীয় |
|---|---|
| লগইন (Login) | রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে Applicant Login (Mprof Phase-2) অপশনে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। |
| কলেজ পছন্দক্রম নির্ধারণ | রিলিজ স্লিপের আবেদন ফরমের College Option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ Select করলে ঐ কলেজে কোর্সভিত্তিক শূন্য আসনের তালিকা দেখতে পাবে। এ পর্যায়ে আবেদনকারী তার প্রার্থিত কোর্স নির্ধারণ করে এন্ট্রি দিবে। এভাবে একজন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী তিনটি কলেজে কোর্স নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করবে। |
| আবেদন ফরম চূড়ান্তকরণ | সঠিক তথ্যসহ ফরম পূরণ করে Submit Application অপশনে ক্লিক করলে আবেদনকারীর নাম, রোল নম্বর, কলেজের নাম ও কোর্স পছন্দক্রমসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। উক্ত ফরমটি Download করে A4 (8.5"x11") অফসেট সাদা কাগজে প্রিন্ট (Print) নিতে হবে তবে এটি আবেদন ফরমে উল্লিখিত কলেজসমূহে জমা দিতে হবে না অথবা কোন ফি প্রদান করতে হবে না। |
| রিলিজ স্লিপের আবেদন ফরম বাতিলকরণ | রিলিজ স্লিপের আবেদন ফরম চূড়ান্তকরণের পরও যদি কোন আবেদনকারী তার আবেদন ফরমে কলেজ অথবা প্রার্থিত কোর্স পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Applicant's Login (Mprof Phase-2) অপশনে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এ পর্যায়ে আবেদনকারীকে Cancel Release Slip অপশনে গিয়ে Click to Generate the Security key ক্লিক করতে হবে। এ সময়ে আবেদনকারীকে তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) দেয়া হবে। এই OTP এন্ট্রি দিয়ে আবেদনকারী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করতে পারবে। আবেদনকারী এ সুযোগ মাত্র একবারই পাবে। |
| রিলিজ স্লিপের ফলাফল | রিলিজ স্লিপের মেধা তালিকা নির্ধারিত সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। |
| রিলিজ স্লিপে চূড়ান্ত ভর্তি ফরম সংগ্রহ ও ভর্তি | আবেদনকারী রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে তার নির্বাচিত কলেজে কোর্স বরাদ্দ পেলে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login (Mprof Phase-2) অপশনে গিয়ে ভর্তির আবেদন ফরম পূরণ করে এর প্রিন্ট কপি সংগ্রহ করবে। এই আবেদন ফরমের সঙ্গে আবেদনকারীকে স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট/১ বছর মেয়াদী বিএড/বিএড (সম্মান)/বিএমএড/বিএসএড/বিপিএড পরীক্ষার নম্বরপত্র ও সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে মাইগ্রেশন সনদের মূল কপি, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি সম্পর্কিত অঙ্গীকারনামার কপি ও রেজিস্ট্রেশন ফি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। রিলিজ স্লিপে ভর্তির আবেদন ফরমের একটি কপি সংশ্লিষ্ট অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তারিখসহ স্বাক্ষর ও সীল দিয়ে শিক্ষার্থীকে ফেরত দিবেন। |
৮। কলেজ কর্তৃপক্ষের করণীয় বিষয়সমূহ
কলেজ লগইন (College Login): কলেজকে ভর্তি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের College (Masters Professional) Login অপশনে গিয়ে তাদের জন্য বরাদ্দকৃত User ID ও Password এন্ট্রি দিতে হবে। প্রাথমিক আবেদন ফরম/চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময় Click to Generate the Security Key অপশনে ক্লিক করলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) দেয়া হবে। এই OTP ব্যবহার করে সংশ্লিষ্ট কলেজ আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফরম/চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে পারবে। ২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে সংশ্লিষ্ট কলেজের ২০২৬ শিক্ষাবর্ষে বরাদ্দকৃত User ID, Password এবং One Time Password (OTP) জন্য প্রদত্ত মোবাইল নম্বর বহাল থাকবে।
প্রাথমিক আবেদন ফি সংগ্রহ: কলেজসমূহ তাদের নিজস্ব তত্ত্বাবধানে নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা গ্রহণ করবেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজ তাদের নিজস্ব ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে আবেদনকারীদের নির্দেশনা প্রদান করবেন। উল্লেখ্য যে, কলেজ কর্তৃক কোন আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করা না হলে ঐ আবেদনকারীকে এ ভর্তি কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে না অর্থাৎ তার কোন মেধা তালিকা প্রণয়ন করা হবে না।
ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণের ভর্তি সম্পর্কিত করণীয়: সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহকে ১৯ অক্টোবর ২০২৬ তারিখ থেকে ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বিএড কোর্সে ভর্তির জন্য অনুমোদিত ও তালিকাভুক্ত (ডেপুটেশন প্রাপ্ত) শিক্ষকগণের আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতার সকল নম্বরপত্র ও সনদপত্র, ডেপুটেশন প্রাপ্তির অফিস আদেশ, শিক্ষকতার প্রত্যয়ন পত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি, দুই কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা ছবি ও আবেদন ফি জমা নিতে হবে। এ ক্ষেত্রে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এ সকল আবেদন পত্র যাচাই-বাছাই করে আবেদনকারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা ও প্রয়োজনীয় তথ্য ১৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর প্রেরণ করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণের চূড়ান্ত ভর্তির অনুমোদন দেয়ার পরে এ সকল আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি ও রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংকের মাধ্যমে জমা নেয়া হবে। উল্লেখ্য যে, ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ব্যতীত অন্যান্য আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
প্রাথমিক আবেদন ফরমে শিক্ষাগত যোগ্যতার তথ্য ও ছবি যাচাই: Blank Data Entry Form (Mprof Phase-2) এর মাধ্যমে যে সকল প্রার্থী আবেদন করবে, তাদের প্রাথমিক আবেদন ফরম যাচাইয়ের ক্ষেত্রে আবেদনকারীর নাম, পিতা/মাতার নাম, শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য, দাখিলকৃত নম্বরপত্র ও সনদপত্র, শিক্ষকতার প্রত্যয়ন পত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি ও ছবি সঠিক আছে কিনা তা মিলিয়ে নিতে হবে। এখানে উল্লেখ্য যে, কোর্সভিত্তিক আবেদনের যোগ্যতা ও শর্তাবলী পূরণ না হলে কোন আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করা যাবে না। Blank Data Entry Form এ আবেদনকারী কর্তৃক কোন ভুল তথ্য অথবা ত্রুটিপূর্ণ ছবি দিয়ে প্রাথমিক আদেন ফরম পূরণ করা হলে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক এ ধরণের ফরম অনলাইনে নিশ্চয়ন করা হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে। প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর কোন তথ্য বা ছবির অসংগতি পাওয়া গেলে কলেজ কর্তৃক আবেদন ফরমটি নিশ্চয়ন না করে প্রার্থীকে আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন করার পরামর্শ দিতে হবে। উল্লেখ্য যে, ভুল তথ্য অথবা ত্রুটিপূর্ণ ছবি (আবেদনকারীর ছবি ব্যতিত অন্য কোন ছবি) দিয়ে কোন শিক্ষার্থী মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে আবেদন করলে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
প্রাথমিক ও চূড়ান্ত ভর্তির আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন: নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি কলেজকে আবেদনকারীদের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তির আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login অপশনে গিয়ে Applicant's/Admission Approval (Mprof Phase-2) লিংক থেকে প্রাথমিক/চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক কোন শিক্ষার্থীর প্রাথমিক/চূড়ান্ত ভর্তির আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করা না হলে ঐ শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে। প্রতিটি কলেজ নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইট থেকে দেখতে পারবে।
প্রাথমিক আবেদন ফি'র নির্ধারিত অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ: সংশ্লিষ্ট কলেজকে প্রাথমিক আবেদন ফি'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ [আবেদনকারী প্রতি ৮৫০/- (আটশত ৫০) টাকা হারে] যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Mprof Phase-2) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট ভর্তি ফান্ডের সঞ্চয়ী হিসাব নম্বর- 0218100003245 উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
চূড়ান্ত ভর্তির আবেদন ফরম সংগ্রহ, শিক্ষাগত যোগ্যতার তথ্যসহ ছবি যাচাই ও ভর্তি নিশ্চয়ন: মেধা তালিকা, রিলিজ স্লিপ ও কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে সংশ্লিষ্ট কলেজ চূড়ান্ত ভর্তির আবেদন ফরম সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে চূড়ান্ত ভর্তির আবেদন ফরমে শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত সকল তথ্য, ছবি, কোর্সভিত্তিক ভর্তি যোগ্যতা ও শর্তাবলী অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করে নিতে হবে। তথ্য সঠিক বলে প্রতীয়মান হলে রেজিস্ট্রেশন ফি জমা রেখে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিশ্চয়ন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login অপশনে গিয়ে Admission Approval (Mprof Phase-2) অপশন থেকে এন্ট্রি নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কলেজ কোর্সভিত্তিক নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির তালিকা ওয়েবসাইট থেকে দেখতে পারবে। Blank Data Entry Form পূরণ করে যারা ভর্তি হয়েছে, সে সকল শিক্ষার্থীদের শিক্ষকতা অভিজ্ঞতার দালিলিক প্রমাণাদি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূলকপি যাচাই করে ভর্তি নিশ্চয়ন করতে হবে এবং "ভর্তিকৃত শিক্ষার্থীদের আবেদন ফরমে প্রদত্ত সকল তথ্য ও ছবি সঠিক"- মর্মে একটি প্রত্যয়নপত্রসহ ভর্তিকৃত শিক্ষার্থীদের একটি তালিকা সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন (স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র) দপ্তরে ১৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রেরণ করবেন। কলেজ কর্তৃক কোন প্রাথমিক ও চূড়ান্ত ভর্তির আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করা না হলে ঐ শিক্ষার্থী ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে না এবং তার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। উল্লেখ্য যে, কলেজ কর্তৃক Blank Data Entry Form (Masters Prof.) ফরমে ভর্তি যোগ্যতার শর্তপূরণ করেনি এমন আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফরম/চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করা হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কলেজ বহন করবে এবং এ সকল আবেদনকারীর ভর্তি/রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। বিঃদ্র: সংশ্লিষ্ট কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত ইউজিসি স্বীকৃত অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রীধারী আবেদনকারীদের ক্ষেত্রে চূড়ান্ত ভর্তির সময় অন্যান্য কাগজপত্রের সঙ্গে অবশ্যই মূল মাইগ্রেশন সনদ জমা রাখতে হবে। এ ধরণের শিক্ষার্থী ভর্তি পরবর্তী নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে মূল মাইগ্রেশন সনদ দাখিল করতে ব্যর্থ হলে তার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।
চূড়ান্ত রেজিস্ট্রেশন ফি'র নির্ধারিত অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ: সংশ্লিষ্ট কলেজ ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ [শিক্ষার্থী প্রতি অনুচ্ছেদ-৯ এর ii এ বর্ণিত কোর্সভিত্তিক হারে টাকা] যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login এর মাধ্যমে Admission Payment Info (Mprof Phase-2) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) "রেজিস্ট্রেশন ফি” খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- 0218100000134 উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
৯। ২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে প্রাথমিক আবেদন ফি ও কোর্সভিত্তিক রেজিস্ট্রেশন ফি
প্রাথমিক আবেদন ফি = ১,০০০/- (এক হাজার) টাকা
[জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ৮৫০/- (আটশত ৫০) টাকা ও কলেজের অংশ ১৫০/- (একশত ৫০) টাকা]
ii) শিক্ষার্থী প্রতি কোর্সভিত্তিক রেজিস্ট্রেশন ফি:
| কোর্সের নাম | খাতসমূহ | ফিসের হার |
|---|---|---|
|
ক) ব্যাচেলর অব এডুকেশন খ) ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন গ) ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ঘ) ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন ঙ) পিজিডি ইন আইসিটি চ) পিজিডি ইন ডাটা অ্যানালাইটিক্স ছ) পিজিডি ইন ডিজিটাল মার্কেটিং জ) পিজিডি ইন সাইবার সিকিউরিটি |
i) শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি | ২,০০০/- টাকা |
| ii) শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সংস্কৃতি ফি | ১০০/- টাকা | |
| iii) শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি | ১০/- টাকা | |
| iv) শিক্ষার্থী প্রতি রোভার স্কাউট ফি | ২০/- টাকা | |
| মোট | ২,১৩০/- টাকা | |
|
ঝ) মাস্টার্স ইন মিডিয়া এন্ড জার্নালিজম ঞ) মাস্টার অব এডুকেশন ট) মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন ঠ) এলএলবি শেষপর্ব ড) মাস্টার অব স্পেশাল এডুকেশন |
i) শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি | ৩,৫০০/- টাকা |
| ii) শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সংস্কৃতি ফি | ১০০/- টাকা | |
| iii) শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি | ১০/- টাকা | |
| iv) শিক্ষার্থী প্রতি রোভার স্কাউট ফি | ২০/- টাকা | |
| মোট | ৩,৬৩০/- টাকা | |
| ঢ) এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | i) শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি | ৫,০০০/- টাকা |
| ii) শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সংস্কৃতি ফি | ১০০/- টাকা | |
| iii) শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি | ১০/- টাকা | |
| iv) শিক্ষার্থী প্রতি রোভার স্কাউট ফি | ২০/- টাকা | |
| মোট | ৫,১৩০/- টাকা | |
|
ণ) এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ত) মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) |
i) শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি | ৭,৫০০/- টাকা |
| ii) শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সংস্কৃতি ফি | ১০০/- টাকা | |
| iii) শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি | ১০/- টাকা | |
| iv) শিক্ষার্থী প্রতি রোভার স্কাউট ফি | ২০/- টাকা | |
| মোট | ৭,৬৩০/- টাকা | |
| থ) শিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল ফি | ভর্তি বাতিল বাবদ ফি | ২,০০০/- টাকা |
| দ) শিক্ষার্থী প্রতি ভর্তি পুনঃবহাল ফি | ভর্তি পুনঃবহাল বাবদ ফি | ২,০০০/- টাকা |
* এই ভর্তি কার্যক্রমের যে কোন নিয়মাবলী/ধারা/উপধারা সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্তন অথবা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
কপি-রাইট: জাতীয় বিশ্ববিদ্যালয়, বোর্ড বাজার, গাজীপুর-১৭০৪, বাংলাদেশ। (১৮.১০.২০২৬)
(প্রফেসর ড. ফকির রফিকুল আলম)
ডিন (ভারপ্রাপ্ত)
স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
📞 ফোন: ০২-৯৯৬৬৯১৫৭৪ | ✉️ ই-মেইল: adm.masf@nu.ac.bd