পুলিশ সুপারের কার্যালয় শেরপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SP Office Sherpur Job Circular 2026)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ পুলিশ, পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর

www.police.sherpur.gov.bd

স্মারক নং: ২৫৫৫ তারিখ: ২৫/১০/২০২৬ খ্রি.

নিয়োগ বিজ্ঞপ্তি

পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত পদ সমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত শেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে (https://spsherpur.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

১. পদের বিবরণ ও বেতন স্কেল:

ক্রমিক নং পদের নাম, বেতনস্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) ও গ্রেড পদ সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
০১. সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
বেতন স্কেল: ২৬০০০-৬৩৪৮০/- (গ্রেড-১৩)
০১ টি (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;
(গ) সাটলিপিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৮০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৫০ শব্দ;
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ।
০২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৪)
০২ টি (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;
(গ) সাঁটলিপিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ;
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ।
০৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
০৩ টি (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ।

৪. আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:

  • বয়সসীমা: সকল প্র ক্ষেত্রেই ০১/১০/২০২৬ খ্রি. তারিখে বয়স সীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। ভুল বা অসত্য তথ্য গোপন করলে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
  • চাকরিজীবী প্রার্থী: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
  • অন্যান্য শর্ত: চাকরির আবেদন ফর্মে (Applicant's copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।
  • বিধিমালার অনুসরণ: নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ-সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
  • টিএ/ডিএ: লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

৫. আবেদন পত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://spsherpur.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

  • অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমা দান শুরুর তারিখ ও সময়: ২৯/১০/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
  • অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬/১১/২০২৬ খ্রি. বিকেল ০৪:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ (৬৭%-এর অফেরতযোগ্য) ১২/-(বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

📱 SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:

উক্ত Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে।

প্রথম SMS:

SPOSHERPUR <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: SPOSHERPUR ABCDEF

Reply: Applicant's Name, 112 Tk will be charged as Application fee. Your PIN is 12345678 To pay fee Type SPOSHERPUR<space>Yes<space>PIN and Send to 16222.

দ্বিতীয় SMS:

SPOSHERPUR <space> YES <space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: SPOSHERPUR YES 12345678

Reply: Congratulations Applicant's Name Payment completed Successfully for SPOSHERPUR Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and password (xxxxxxxx).

(এ, কে, এম জহিরুল ইসলাম)

পিপিএম-সেবা

পুলিশ সুপার, শেরপুর

ফোন-০২-৯৯৭৮৭১০০২, ফ্যাক্স-০২-৯৯৭৮৭১০৪০

E-mail: spsherpur@police.gov.bd

অনলাইন আবেদন ও তথ্য সেবাকেন্দ্র

বাপ্পি কম্পিউটার এন্ড স্টুডিও

পুলিশ সুপারের কার্যালয় শেরপুর সহ যেকোনো সরকারি চাকরির অনলাইন আবেদন ফরম পূরণ, ফি প্রদান এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যানিংয়ের জন্য আজই যোগাযোগ করুন

✅ সঠিক নিয়মে নির্ভুল অনলাইন আবেদন সাবমিশন

✅ টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে SMS ফি প্রদান সহায়তা

✅ রঙিন প্রিন্ট, পাসপোর্ট সাইজ ছবি ও ডকুমেন্ট স্ক্যানিং সেবা

💬 যেকোনো সহযোগিতার জন্য হোয়াটসঅ্যাপ করুন: 01755358403
Previous Post Next Post

نموذج الاتصال