Bagerhat DC Office Job Circular 2026 – জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Bagerhat DC Office Job Circular 2026 – জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Bagerhat DC Office Job Circular 2026 – জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট (এসএ শাখা)

নিয়োগ বিজ্ঞপ্তি

স্মারক নং: ০৫.৪৪.০১৫০০.০১৪.১১.০০৭.২৬-৭৮৫ | তারিখ: ১৮-কার্তিক ১৪৩৩ / ০৩ নভেম্বর ২০২৬

ভূমি মন্ত্রণালয় (মাঠ প্রশাসন-১) বাংলাদেশ সচিবালয়, ঢাকার ৩০ জুলাই, ২০২৬ তারিখের চিঠি অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট-এর জেলা রাজস্ব শাখার আওতাধীন শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে (https://dcbagerhat.teletalk.com.bd) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

পদের নাম ও বিবরণ:

ক্র.নং পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫) শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
০১ নিরাপত্তা প্রহরী ০১ (এক) টি ২০তম গ্রেড
(২০০০০-৮৩০০০/-)
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১ এর তফসিল-১২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের সময়সীমা:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু: ০৫/১১/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা।
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮/১২/২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা।
  • উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে teletalk prepaid mobile এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন ফি প্রদান নিয়ম: টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে ২টি SMS করে পরীক্ষার ফি বাবদ গ্রেড-২০ পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/-(ছয়) টাকাসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা জমা দিতে হবে।

(গোলাম মোহাঃ বাতেন)
জেলা প্রশাসক
বাগেরহাট
ফোন: ০২৪৭৭৭২৫১৫৫ | ই-মেইল: dcbagerhat@mopa.gov.bd

Previous Post Next Post

نموذج الاتصال