পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা
নিয়োগ বিজ্ঞপ্তি
পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা; যার এমআরএ সনদ নং-০২১৫০-০১৫৬৩-০১৫৬৯। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও বিবরণ:
| ক্র.নং | পদের নাম | পদ সংখ্যা | বয়স | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা | বেতন |
|---|---|---|---|---|---|---|
| ০১ | কম্বাইন্ড ম্যানেজার (ঋণ কার্যক্রম) | ০৫ | সর্বোচ্চ ৪৮ বছর | ন্যূনতম স্নাতক/সমমান | সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১টি শাখা পরিচালনার ০২ বছরের অভিজ্ঞতাসহম্পন্ন এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা। | প্রবেশন (Probation) কালে সর্বসাকুল্যে ৬৬,৮৬২/- এবং স্থায়ীকরণের পর ৭৩,৮০৩/-। |
| ০২ | সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) | ২৫ | সর্বোচ্চ ৪৭ বছর | ন্যূনতম স্নাতক/সমমান | সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০৪টি শাখা পরিচালনার ০২ বছরের অভিজ্ঞতাসহম্পন্ন এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ০৭ বছরের অভিজ্ঞতা। | প্রবেশন (Probation) কালে সর্বসাকুল্যে ৫২,২৯৬/- এবং স্থায়ীকরণের পর ৫৭,৭৭৪/-। |
| ০৩ | শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) | ৭৫ | সর্বোচ্চ ৪৩ বছর | ন্যূনতম স্নাতক/সমমান | ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ০১ বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনার মৌলিক (Basic) ধারণা থাকতে হবে। | প্রবেশন (Probation) কালে সর্বসাকুল্যে ৪৩,১২৮/- এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২/- (লাঞ্চ ভাতাসহ)। |
| ০৪ | সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) | ৭৫ | সর্বোচ্চ ৩৫ বছর | বাণিজ্যে ন্যূনতম স্নাতক | সংশ্লিষ্ট পদে ন্যূনতম ০১ বছরের কাজের অভিজ্ঞতাসহ MS Word, MS Excel, Email ও Internet Browsing সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী না হলে আবেদন করার প্রয়োজন নাই। | প্রবেশন (Probation) কালে সর্বসাকুল্যে ৩৩,১২০/- এবং স্থায়ীকরণের পর ৩৯,১৩০/- (লাঞ্চ ভাতাসহ)। |
| ০৫ | মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম) | ৩০০ | ২২-৩৫ বছর | ন্যূনতম স্নাতক/সমমান | অভিজ্ঞতার প্রয়োজন নাই। | প্রবেশন (Probation) কালে সর্বসাকুল্যে ২৫,৫৭২/- এবং স্থায়ীকরণের পর ৩০,৭৬৮/- (লাঞ্চ ভাতাসহ)। |
আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি:
- আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র, পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র (অভিজ্ঞতার ক্ষেত্রে), বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (১, ২ ও ৩ নং পদের জন্য), সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির (যাদের মধ্যে অবশ্যই একজন শিক্ষক) নাম, ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখপূর্বক A4 সাইজের কাগজে বরাবর আবেদনপত্র আগামী ১৯/১১/২০২৬ তারিখের মধ্যে বরাবর, মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭, ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
- প্রধান কার্যালয়েও সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে।
- আবেদনপত্রে অবশ্যই পদের নাম, নিজস্ব মোবাইল নম্বর ও ই-মেইল আইডি উল্লেখ করতে হবে। সকল পদের ক্ষেত্রে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদেরকে "পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)" একাউন্ট নম্বর-৪৪১৫৬০৩০০০০৭৯ (সোনালী ব্যাংক লিঃ, ধানমন্ডি কর্পোরেট শাখা) এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে ২০০/-টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ
পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)
ঢাকা-১২০৭
Tags
NGO Jobs