Proshika Manobik Unnayan Kendra Job Circular 2026 – প্রধান নির্বাহী নিয়োগ বিজ্ঞপ্তি

Proshika Manobik Unnayan Kendra Job Circular 2026 – প্রধান নির্বাহী নিয়োগ বিজ্ঞপ্তি
Proshika Manobik Unnayan Kendra Job Circular 2026 – প্রধান নির্বাহী নিয়োগ বিজ্ঞপ্তি

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র

আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

প্রধান নির্বাহী নিয়োগ বিজ্ঞপ্তি

তারিখঃ নভেম্বর ৫, ২০২৬

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে প্রধান নির্বাহী পদে নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবর্তী ও কঠোর পরিশ্রমী নাগরিকদের নিকট হতে জরুরী ভিত্তিতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। প্রশিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তরের সাথে নিবন্ধিত (নিবন্ধন নং: চ-০১০৫৭), মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত (এমআরএ সনদ নং: ০০১৫২-০৩-১৩৫-০০৬০০), রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস (নিবন্ধন নং: S-৫৬৩/১৯৭৬-১৯৭৯) এবং NGO Affairs Bureau নিবন্ধিত (নিবন্ধন নং: ১৪৯) এবং প্রশিকা পিকেএসএফ-এর একটি সহযোগী সংস্থা।

পদের বিবরণ ও শর্তাবলি:

বিবরণ তথ্য
পদের নাম প্রধান নির্বাহী (পদ সংখ্যা: ০১টি)
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষাজীবনে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
বেতন/ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
চাকরির ধরন চুক্তিভিত্তিক। প্রাথমিক অবস্থায় ১(এক) বছরের জন্য চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ প্রদান করা হবে। সন্তোষজনকভাবে ১(এক) বছর অতিক্রান্ত হওয়ার পর চাকরি স্থায়ী করা হবে।
প্রার্থীর বয়স আবেদনকারীর বয়স ০১.০৭.২০২৬ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর। তবে অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
অভিজ্ঞতা (ক) অন্যূন ৫ম গ্রেডের সরকারি/স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ (সামরিক/বেসামরিক) প্রতিষ্ঠানে চাকুরির অভিজ্ঞতা, অথবা (খ) বেসরকারি সুপ্রতিষ্ঠিত জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠান অথবা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক/উপ-নির্বাহী পরিচালক/পরিচালক/হেড অব মাইক্রোফাইন্যান্স/এমডি/ডিএমডি/এসভিপি/সিএফও/সম্মান কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা।
কর্মস্থল প্রশিকা কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। তবে নিয়মিত মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে যেতে হবে।

আবেদন করার নিয়মাবলি:

  • আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযোজন করতে হবে।
  • সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ২জন বিশিষ্ট পরিচয়দানকারী ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা, মোবাইল/ফোন নম্বর উল্লেখসহ আবেদনপত্র নভেম্বর ২০, ২০২৬ তারিখের মধ্যে সভাপতি, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ ঠিকানায় ডাক/কুরিয়ার সার্ভিস/সরাসরি/ই-মেইলের মাধ্যমে প্রেরণ করতে হবে।
  • ই-মেইল ঠিকানা: chair@proshikabd.com
বিশেষ দ্রষ্টব্য: প্রাথমিক বাছাইকৃত প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য বিবেচিত হবে এবং স্থান, তারিখ ও সময় আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে/ই-মেইল আইডির মাধ্যমে জানানো হবে। ইতঃপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে এবং পূর্বের বিজ্ঞপ্তির আলোকে যারা আবেদন করেছিলেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন।

পরিচালনা পর্ষদ
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
মিরপুর, ঢাকা-১২১৬

Previous Post Next Post

نموذج الاتصال