বাংলাদেশের
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর কার্যালয়
অডিট ভবন
৭৭/৭ কাকরাইল, ঢাকা-১০০০
www.cag.org.bd
স্মারক নম্বরঃ ৮২.০০.০০০০.০০০.০৪৩.০১.০০০১.২৬.৭৬১
তারিখ: ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
"নিয়োগ বিজ্ঞপ্তি"
বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তসমূহর জাতীয় বেতন স্কেল, ২০২৬ এর ১৬ তম এবং ২০ তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে (https://cag.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
| ক্রমিক নম্বর | পদের নাম, গ্রেড ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী) | শূন্য পদের সংখ্যা | প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|
| (১) ১. |
জুনিয়র অডিটর (গ্রেড-১৬) টাকা ২১,১০০- ৫২,১০০/- |
৭০ (সত্তর) টি |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের সর্বনিম্ন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test -এ উত্তীর্ণ হতে হবে। |
| (১) ২. |
কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) টাকা ২১,১০০- ৫২,১০০/- |
৬২ (বাষট্টি) টি |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার চালনায় দক্ষতা। (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test -এ উত্তীর্ণ হতে হবে। |
| (১) ৩. |
অফিস সহায়ক (গ্রেড-২০) টাকা ২০,০০০- ৪৮,৮০০/- |
২০৯ (দুইশত নয়) টি | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
২. বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয়ের ওয়েবসাইট www.cag.org.bd এবং বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয়ের টেলিটক পোর্টাল https://cag.teletalk.com.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইট সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তির বিস্তারিত পাওয়া যাবে।
(তাসলিমা সুলতানা)
অতি. উপ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
ও
সদস্য সচিব
বিভাগীয় নির্বাচন কমিটি