HSC Supplementary Exam Form Fill-up Fee Notice 2026 – এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার অতিরিক্ত ফি আদায় নিষেধ সংক্রান্ত বিজ্ঞপ্তি

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি

অফিস: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

জরুরি বিজ্ঞপ্তি

পত্র নং: ঢাবো/পনি/৮৭৫ | তারিখ: ০৫/১১/২০২৬ খ্রি.

বিষয়: এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় না করা প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার পরীক্ষার্থীর কাছ থেকে ফর্ম পূরণের নামে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। বর্ণিত অবস্থার প্রেক্ষিতে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো।

বিশেষ নির্দেশনা:
"এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফর্ম পূরণের নামে কোন পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না"। এই নির্দেশনার প্রতিপালন না করলে প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি গুরুত্বসহকারে প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রাপক:
অধ্যক্ষ
এইচএসসি পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো:

  1. সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
  2. মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
  3. জেলা প্রশাসক, সকল জেলা
  4. উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল উপজেলা
  5. চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
  6. অফিস

প্রফেসর জেসমিন তাসলিমা বানু
আহবায়ক
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি
ও
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
ফোন: ০২-২২৩৩৬৯৮১৫

Previous Post Next Post

نموذج الاتصال