University Laboratory School and College Job Circular 2026 – ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

University Laboratory School and College Job Circular 2026 – ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
University Laboratory School and College Job Circular 2026 – ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ

আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

ফোন: ৯৬৬১৯২০-৭৩/ ৪৬৬০, ৪৬৬১, ৪৬৬২ | কলেজ কোড-১২০১, স্কুল কোড-১১৯০, EIIN-108362

Website: ulabscdu.edu.bd | E-mail: ulabsc@gmail.com

পুন:নিয়োগ-বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ৪৪০০০/- — ১০৫৯০০/- টাকা বেতন স্কেলে (জাতীয় বেতন স্কেল- ২০২৬) বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদিসহ গণিত, রসায়ন ও ইংরেজি বিষয়ে ০৩ জন স্থায়ী প্রভাষক নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরণ:

ক্রমিক নং যে বিষয়ের শিক্ষক ভার্সন সংখ্যা
০১ গণিত বাংলা ০১ জন
০২ রসায়ন বাংলা ০১ জন
০৩ ইংরেজি বাংলা ০১ জন

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি:

  • আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সমূহে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • এসএসসি ও এইচএসসি পর্যায়ে প্রথম বিভাগ অথবা জিপিএ স্কেল ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.০০ থাকতে হবে।
  • স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের যে কোনো একটিতে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ স্কেল ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.২৫ থাকতে হবে।
  • যে সকল প্রার্থী স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষার উভয়টিতে প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যে কোন একটি অনুমোদিত শর্ত শিথিলযোগ্য।
  • বিএড/এমএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে। বিএড/এমএড ডিগ্রি না থাকলে নিয়োগ প্রাপ্তির ০৩ (তিন) বছরের মধ্যে কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করতে হবে। বিএড/এমএড ডিগ্রি অর্জন ব্যতীত চাকরি স্থায়ীকরণ করা হবে না।
  • শিক্ষাজীবনের কোনো স্তরে ৩য় বিভাগ/শ্রেণি অথবা সিজিপিএ এর ক্ষেত্রে ৩.০০ নিচে গ্রহণযোগ্য নয়।
  • অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার একটি শর্ত শিথিলযোগ্য।
  • চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • পূর্বে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন করার পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আগামী ২৯-১১-২০২৬ খ্রিষ্টাব্দ / ১৪-০৮-১৪৩৩ বঙ্গাব্দ তারিখের মধ্যে বিস্তারিত জীবন-বৃত্তান্ত, সকল পরীক্ষার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৮ কপি ছবি এবং অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ-এর অনুকূলে ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সহ সাদা কাগজে ৮ (আট) সেট দরখাস্ত নিম্নস্বাক্ষরকারীর নিকট পৌঁছাতে হবে।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ
আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয়

Previous Post Next Post

نموذج الاتصال