Junior Scholarship Exam 2026 Calculator Usage Notice – ঢাকা শিক্ষা বোর্ড জুনিয়র বৃত্তি পরীক্ষা ক্যালকুলেটর ব্যবহার সংক্রান্ত বিজ্ঞপ্তি

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

১৩-১৪ জয়নাগ রোড, বকশীবাজার, ঢাকা- ১২১১

ওয়েবসাইট: www.dhakaeducationboard.gov.bd

জরুরি বিজ্ঞপ্তি: জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে

স্মারক নং: বৃত্তি/২০২৬/৭৯ | তারিখ: ১০/১১/২০২৬ খ্রি.

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর অধীন জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর ব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও কেন্দ্র সচিবদের অবগতির জন্য অনুমোদিত ক্যালকুলেটরের মডেলসমূহ নিচে উল্লেখ করা হলো:

পরীক্ষার হলে অনুমোদিত সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটরসমূহ:
  1. Fx-82MS
  2. Fx-100MS
  3. Fx-570MS
  4. Fx-991MS
  5. Fx-991Ex
  6. Fx-991ES
  7. Fx-991ES Plus
  8. Fx-991CW

বিশেষ দ্রষ্টব্য: উপরিউক্ত নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা:

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত জরুরি বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা অফিসারদের এ বিষয়ে প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হয়েছে।

প্রফেসর জেসমিন তাসলিমা বানু
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং
সদস্য সচিব, নির্বাহী কমিটি, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬

Previous Post Next Post

نموذج الاتصال