National University Honours 1st Year In-course Exam Notice 2026 – জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষা বিজ্ঞপ্তি

National University Honours 1st Year In-course Exam Notice 2026 – জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষা বিজ্ঞপ্তি
National University Honours 1st Year In-course Exam Notice 2026 – জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষা বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ | পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর

২০২৬ সালের অনার্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি

স্মারক নম্বর: জাতীঃবিঃ/পরী/অনার্স/১ম বর্ষ/২০১০/৬২২৩ | তারিখ: ০৯/১১/২০২৬

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০৫-২৬ সেশনের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ১ম এবং ২য় ইনকোর্স পরীক্ষা নিম্নবর্ণিত তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, উক্ত সেশনের পূর্বে ভর্তিকৃত শিক্ষার্থী যারা পূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদের জন্য ২০২৫-২৬ সেশনের নিয়ম প্রযোজ্য হবে।

১. ইনকোর্স পরীক্ষার সময়সূচী:

পরীক্ষার নাম ধার্যকৃত তারিখ ও সময়সীমা
১ম ইনকোর্স পরীক্ষা ১৫/১১/২০২৬ থেকে ৩০/১১/২০২৬ তারিখ পর্যন্ত
২য় ইনকোর্স পরীক্ষা ০৬/০১/২০২৭ থেকে ২১/০১/২০২৭ তারিখ পর্যন্ত
২. নম্বর প্রেরণ ও ফরম পূরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:
• ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি করে (নম্বর এন্ট্রির তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে) অন-লাইনে প্রেরণের পর প্রেরিত নম্বরপত্রের Print out কপি, ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরাশিট গালাসিল করে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে/জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে/ডাকযোগে প্রেরণ করতে হবে。
• ইনকোর্স পরীক্ষার নম্বর নির্ধারিত সময়ের পর এন্ট্রি করা যাবে না এবং লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে。
• যেসকল নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দেয়া থাকবে শুধুমাত্র তাদেরই নাম ২০২৬ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের Probable লিস্টে পাওয়া যাবে।

৩. ইনকোর্স পরীক্ষা, অ্যাসাইনমেন্ট নম্বর ও উত্তরপত্র প্রেরণের নিয়মাবলী:

  • ইনকোর্স পরীক্ষা, অ্যাসাইনমেন্ট গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বণ্টন করতে হবে।
  • নম্বর প্রাপ্তির শর্ত: ইনকোর্স পরীক্ষার নম্বর ১০ এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার নম্বর ০৫। একজন পরীক্ষার্থী উভয় পরীক্ষায় ৪০% নম্বর না পেলে ঐ পরীক্ষার্থী চূড়ান্তভাবে ফরম পূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
  • উপস্থিতি শর্ত: ক্লাসে কমপক্ষে ৬০% উপস্থিতি না থাকলে (ন্যূনতম ০৩ নম্বর পেতে হবে) পরীক্ষার্থী চূড়ান্তভাবে ফরম পূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
  • মান-উন্নয়ন পরীক্ষার্থী: যে সকল পরীক্ষার্থী ইতিপূর্বে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে বা মান-উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই, তাদের পূর্বের ইনকোর্স নম্বর স্বয়ংক্রিয়ভাবে সংযোজিত হবে।
  • সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ ও শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন। ১ম ও ২য় ইনকোর্স পরীক্ষার নম্বর গড় করে চূড়ান্ত নম্বর তৈরি করে অনলাইনে সাবমিট করতে হবে।
  • একবার নম্বর ইনপুট দেওয়ার পর তা পরিবর্তন বা নতুন করে ইনপুট দেওয়া যাবে না বিধায় অত্যন্ত সতর্ক থাকতে হবে।
  • ০২টি ইনকোর্স পরীক্ষার খাতা পৃথক পৃথক প্যাকেট করে একসঙ্গে পাঠাতে হবে এবং প্যাকেটের ওপর বড় করে "২০২৬ সালের অনার্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষা" লাল কালিতে লিখতে হবে।

৪. সংশ্লিষ্ট কর্মকর্তা ও টেকনিক্যাল সাপোর্ট:

যেকোনো প্রয়োজনে অনার্স ১ম বর্ষ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা যাবে:

  • জনাব মুহা: রায়হানুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক - 01712-728662
  • জনাব মোঃ আসলাম আলী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক - 01913-858763
  • জনাব মোঃ আফসার উদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক - 01716-711068

অনলাইন টেকনিক্যাল সাপোর্ট: ইমেইল: nude.hpl@gmail.com অথবা WhatsApp: 01670-814564 (শুধুমাত্র মেসেজ লেখার জন্য)।

(মোঃ এনামুল করিম)
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

Previous Post Next Post

نموذج الاتصال