Khulna Shipyard Job Circular 2026 – খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

Khulna Shipyard Job Circular 2026 – খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
Khulna Shipyard Job Circular 2026 – খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

খুলনা শিপইয়ার্ড লিমিটেড

বাংলাদেশ নৌবাহিনী, খুলনা

www.khulnashipyard.gov.bd

খুশিজি/এইচআরএম-৯০/৭৪৩

তারিখ: ০৩ নভেম্বর ২০২৬

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌ বাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিঃ এর ইলেকট্রিক্যাল শাখায় সম্পূর্ণরূপে জব ভিত্তিক ডেইলি বেসিস হিসেবে নিম্নবর্ণিত পদ সমূহে জনবল নিয়োগ করা হবে:

ক্রমিক পদ সংখ্যা বয়স ন্যূনতম যোগ্যতা (শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা)
ক। দক্ষ ইলেকট্রিশিয়ান ২০ জন বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (৩১-১০-২০২৬ পর্যন্ত)। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। ১। ন্যূনতম ৮ম শ্রেণি পাশ।
২। যেকোনো কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেডে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ কোর্সধারী হতে হবে।
৩। সংশ্লিষ্ট কাজ ও জাহাজে ইলেকট্রিক্যাল কাজের অভিজ্ঞতা থাকলে বিশেষভাবে বিবেচিত হবে।

আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী:

  1. আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত ফরমে স্পষ্টাক্ষরে স্বহস্তে পূরণপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম ওয়েবসাইট www.khulnashipyard.gov.bd অথবা সরাসরি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেকশন হতে সংগ্রহ করা যাবে।
  2. বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ টাকা ৫০/- (পঞ্চাশ) নগদ (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেকশনে) জমা করত: ক্যাশ মেমো গ্রহণ সাপেক্ষে আবেদন জমা করতে হবে।
  3. আবেদন পত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা/ নাগরিক সনদপত্র, প্রশিক্ষণ সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র (সত্যায়িত ফটো কপি) ও সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি দাখিল করতে হবে। মৌখিক সাক্ষাৎকারের সময় সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মূল সনদ অবশ্যই সাথে আনতে হবে।
  4. বর্ণিত পদ সমূহের জন্য আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রসহ সরাসরি আগামী ০৫ নভেম্বর ২০২৬ তারিখ রোজ: বৃহস্পতিবার সকাল ০৯ঃ৩০ ঘটিকার মধ্যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেকশন, খুলনা শিপইয়ার্ড লিমিটেড এ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য স্বশরীরে উপস্থিত হতে হবে।
  5. বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অত্র প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী বেতন/ মজুরি (আলোচনা সাপেক্ষে) নির্ধারণ করা হবে।
  6. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
  7. অসম্পূর্ণ/ ত্রুটিপূর্ণ বা শর্তাবলী অপূর্ণ থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  8. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ/ যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরত দেয়া হবে না।
  9. খুলনা শিপইয়ার্ড লিমিটেড হতে ইতোপূর্বে চাকরিচ্যুত/ বরখাস্ত/ অব্যাহতি প্রদানকৃত ব্যক্তিদের আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
সাক্ষাৎকারের সময়সূচী ও স্থান:
• তারিখ ও সময়: ০৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার), সকাল ০৯:৩০ টা।
• স্থান: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেকশন, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, খুলনা।
হুঁশিয়ারি: চাকরির ব্যাপারে কোন অসাধু ব্যক্তির সহিত আর্থিক সংযোগ করে প্রতারিত হবেন না।

সৈয়দ সাব্বির আহমেদ
প্রশাসনিক কর্মকর্তা
পক্ষে ব্যবস্থাপনা পরিচালক

Previous Post Next Post

نموذج الاتصال