NIB Job Circular 2026 – ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ পুনঃবিজ্ঞপ্তি

NIB Job Circular 2026 – ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ পুনঃবিজ্ঞপ্তি
NIB Job Circular 2026 – ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ পুনঃবিজ্ঞপ্তি

National Institute of Biotechnology

Ministry of Science and Technology

গণকবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

Phone: +88-02-7789458, Fax: +88-02-7789636 | Email: dgnibbd@gmail.com

স্মারক নং-৩৯.০৬.২৬৭২.০০১.৯৯.০০২.২৬.১৩৮৩

তারিখ: ০৩/১১/২০২৬

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয় পুনঃবিজ্ঞপ্তি

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-তে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয়ের জন্য অর্থ বিভাগের আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ ও অর্থ মন্ত্রণালয়ের ২১-০৯-২০২৬ তারিখের পরিপত্র অনুযায়ী সরাসরি চুক্তি সম্পাদনের মাধ্যমে নিম্নবর্ণিত ক্যাটাগরি ও শর্তসাপেক্ষে সেবাসমূহ ক্রয়ের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আগ্রহপত্র/দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রমিক নং পদের নাম ও সেবামূল্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা
১ প্লাম্বার (ক্যাটাগরি-২)
১৭,৯৯২/-
১টি ৮ম শ্রেণি পাস সংশ্লিষ্ট কাজের কমপক্ষে ০১ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
২ স্যানিটারি এটেনডেন্ট (ক্যাটাগরি-৫)
১৬,৬৭৩/-
১টি প্রয়োজন নেই সংশ্লিষ্ট কাজের কমপক্ষে ০১ বছর অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগের শর্তাবলী:

  1. আবেদনপত্র ১১ নভেম্বর ২০২৬ তারিখে বিকাল ৩.০০ টার মধ্যে মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, গণকবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯, বরাবর সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে।
  2. আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং যথাযথ কর্তৃপক্ষের নাগরিকত্ব সনদ প্রদান করতে হবে।
  3. বয়সসীমা: বর্ণিত পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ হতে ৬০ বছর (আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ অনুযায়ী)।
  4. সেবা ক্রয়ের মেয়াদ চুক্তির তারিখ হতে পরবর্তী দুই বছর।
  5. অসদাচরণ বা কর্মে অবহেলা করলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে চুক্তি বাতিল করা যাবে।
  6. আউটসোর্সিং সেবাকর্মীগণ ইনস্টিটিউটের কোন স্থায়ী পদে নিয়োগের জন্য অগ্রাধিকার পাবে না।
  7. সেবা ক্রয়ের ক্ষেত্রে এ সংক্রান্ত সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
  8. প্রযোজ্য ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  9. প্রযোজ্য ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এসএমএস-এর মাধ্যমে জানানো হবে এবং বিস্তারিত তথ্য www.nib.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
  10. এতৎপূর্বে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাদানকৃত সেবাকর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।
  11. একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না।
  12. সর্বক্ষেত্রে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ ও সংশোধিত ২০২৬-এর শর্তাবলী অনুসরণ করা হবে।
  13. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয় সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আবেদন পাঠানোর শেষ তারিখ: ১১ নভেম্বর ২০২৬ (বিকাল ৩:০০ টা)।
আবেদন পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, গণকবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯।

ড. মোঃ ছগীর আহমেদ
মহাপরিচালক
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি
Email: dgnibbd@gmail.com
GA-3368/26 (10x4)

Previous Post Next Post

نموذج الاتصال