জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর
স্মারক নং- (০-৫) জাতীঃবিঃ/পনি/প্রফে:/বিবিএ/২০২৪/১৭১৫৪
তারিখ: ০১/১১/২০২৬ খ্রিঃ
২০২৪ সালের বিবিএ (প্রফেশনাল) তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি
২০২৪ সালের বিবিএ (প্রফেশনাল) তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার মৌখিক পরীক্ষা আগামী ০২/১১/২০২৬ তারিখ হতে ২৬/১১/২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। উল্লেখ্য মৌখিক পরীক্ষার নম্বর EMS (সফটওয়্যার) এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
নতুন পদ্ধতিতে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মার্ক কেন্দ্র থেকে এন্ট্রি করতে হবে। উল্লেখ্য যে, কেন্দ্রের আওতাধীন কলেজের ইউজার আইডি ও পাসওয়ার্ড নিজ নিজ কলেজ কর্তৃক কেন্দ্রকে সরবরাহ করবে। এছাড়াও পরীক্ষা শুরুর নির্ধারিত দিনের পূর্বে কলেজ হাজিরাপত্র এবং ব্লাঙ্ক মার্ক শিট (EMS থেকে ডাউনলোড করে) কেন্দ্রে সরবরাহ করবে।
উক্ত পরীক্ষার ফরম ফিলআপ এবং নিশ্চয়ন EMS থেকে সম্পন্ন হয়ে থাকলে ৫নং নির্দেশনা অনুসরণ করুন। না হয়ে থাকলে ১ নং নির্দেশনা অনুসরণ করুন।
- "College login (Admin)" এ লগইন করে মেনু বার থেকে "College User" অপশন এ ক্লিক করুন।
- "ADD USER" এ ক্লিক করে নির্দিষ্ট ডিপার্টমেন্ট এর জন্য ইউজার তৈরি করতে হবে, পূর্বে ইউজার তৈরি করা থাকলে নতুন করে তৈরির প্রয়োজন নেই।
- ইউজার লিস্টের "Action" কলাম থেকে "Assign Privilege" বাটনে ক্লিক করে 'Exam', 'Degree Group' এবং 'Subject' সিলেক্ট করে অ্যাসাইন করুন।
- তৈরিকৃত Username এবং Password দিয়ে "College User Login (Department)" এ লগইন করুন।
- "College User Login (Department) এ লগইন করে Action কলাম থেকে সঠিক পরীক্ষা/সাবজেক্ট সিলেক্ট করতে হবে।
- মেনু বার থেকে মৌখিক ও ব্যবহারিক মার্ক এন্ট্রি দিতে মৌখিক ও ব্যবহারিক এবং ভাইভা মার্ক এন্ট্রি দিতে Viva অপশনে ক্লিক করুন।
- মৌখিক ও ব্যবহারিক হাজিরা শিট এবং "Candidate list" ডাউনলোড করতে " মৌখিক ও ব্যবহারিক Candidate List" মেনুতে ক্লিক করুন এরপর Course সিলেক্ট করে "Attendence List" এবং "Download Candidate List" বাটনে ক্লিক করুন।
- ব্লাঙ্ক মার্ক শিট ডাউনলোড এবং মার্ক এন্ট্রি দিতে মৌখিক ও ব্যবহারিক Exam Marks" অপশন থেকে "Marks Entry/Update" বাটনে ক্লিক করুন, এরপর Course সিলেক্ট করে "Blank Mark Input List" এবং "Marks Entry" বাটনে ক্লিক করুন।
- মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে 'Viva' মেনু থেকে একই পদ্ধতি অনুসরণ করুন।
- EMS এর মাধ্যমে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার বহি: পরীক্ষকগণের নিয়োগপত্র TMIS profile Inbox-এ প্রেরণ করা হবে।
প্রয়োজনে যোগাযোগ করুন:
১। মো: গিয়াস উদ্দীন, সিনিয়র প্রোগ্রামার, মোবা: ০১৮৬৫৮৫৮৩১২
অনলাইনে অন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষকগণের বিল প্রেরণের নিয়মাবলী
সফটওয়্যার এর মাধ্যমে মৌখিক ও ব্যবহারিক / Viva Data Entry করার জন্য কলেজের নিজস্ব একটি Gmail Address থাকতে হবে। যেসব কলেজের Gmail Address রয়েছে সেটি দিয়েই Login করতে পারবেন। উল্লেখ্য, এখানে নতুন কোন User Name ও password প্রয়োজন নাই। Gmail এ Login করলে উক্ত সিস্টেমে প্রবেশ করা যাবে। অতঃপর Login করার জন্য বর্ণিত URL Web Address: http://103.113.200.36/PAMS/CollegeLogin.aspx ব্যবহার করুন।
উক্ত পরীক্ষার বহিঃপরীক্ষক/অন্তঃপরীক্ষকগণের বিল উল্লিখিত লিংকে প্রবেশ করে আগামী ২৬/১১/২০২৬ তারিখের মধ্যে এন্ট্রি প্রদান করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় বিল প্রদান করা সম্ভব হবে না।
- Login করার পর মেনু অপশন থেকে মৌখিক ও ব্যবহারিক / Viva Examiner Entry Option select করুন। তারপর Examiner এর তথ্যাবলী সংযুক্ত করতে হবে। Entry করার সময় কোন তথ্য ভুল হলে Delete পূর্বক পুনরায় সংযোজন করুন।
- Examiner এর তথ্য সন্নিবেশিত হওয়ার পর তা Confirm করতে হবে। Confirm করার পর কোন তথ্য পরিবর্তন করা যাবে না।
- সকল তথ্য Confirm করার পর Download প্রজেক্ট / Viva Examiner List মেনু অপশন ব্যবহার পূর্বক Download করে প্রিন্টকপি অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতিবেদন অতি: পরীক্ষা নিয়ন্ত্রক, জনাব মুহম্মদ মহিবুল হাসান, প্রফেশনাল শাখায় প্রেরণ করতে হবে।
- বিল দাখিলের সময় বহিঃপরীক্ষক/অন্তঃপরীক্ষকগণের নাম/TMIS একই কেন্দ্রে দুইবার এন্ট্রি করতে পারবেন না।
প্রয়োজনে যোগাযোগ করুন:
১। জনাব মো: লিমন মিয়া, মোবা: ০১৯৩০-৫৬১৬২৩
(মো: এনামুল করিম)
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
E-mail: controller@nu.ac.bd