জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ
স্মারক নং- ১০ (২২৬) জাতীঃবিঃ/রেজিঃ/অ্যাকাঃ/২০১৮/২০২৬/৩৭৫৮
তারিখ: ২৯/১০/২০২৬
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ০২ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪টা থেকে অনলাইনে ইস্যু করা হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিম্নোক্ত করণীয় ও সময়সূচি অনুসরণ করে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।
১) রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার নিয়মাবলী
| ক্রমিক | করণীয় | তারিখ |
|---|---|---|
| ক) খ) |
অনলাইনে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নেওয়ার তারিখ: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে সংশ্লিষ্ট কলেজসমূহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions/regicard) লিঙ্কে যেতে হবে। পরবর্তীতে College Login অপশনে গিয়ে (ক্রমিক-২ এর নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত) User ID ও Password ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড Download করে প্রিন্ট নিতে হবে। কলেজ কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশন কার্ডের প্রিন্ট কপিতে প্রদর্শিত সকল তথ্য ও ছবি মিলিয়ে দেখতে হবে। সকল তথ্য ও ছবি সঠিক থাকলে রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থী এবং কলেজ অধ্যক্ষ নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করবেন। এছাড়াও শিক্ষার্থীর ছবির উপর সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ স্বাক্ষর ও সিল প্রদান করবেন। এখানে উল্লেখ্য যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে কোন শিক্ষার্থী নিজ ছবি ব্যতীত অন্য কোন ছবি দিয়ে আবেদন ফরম আপলোড করে থাকলে ঐ শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডে ছবি পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না। |
০২/১১/২০২৬ থেকে ১৫/১২/২০২৬ |
পাসওয়ার্ড সংক্রান্ত নির্দেশাবলী:
যে সকল কলেজ রেজিস্ট্রেশন কার্ড Download করার জন্য Password সংগ্রহ করে নাই তাদেরকে কলেজ কোড, কলেজের নাম, ঠিকানা, নিবন্ধিত মোবাইল নম্বর ও সঠিক ই-মেইল এ্যাড্রেসসহ ডিন দপ্তরের অফিসিয়াল ই-মেইল (adm.hons@nu.ac.bd) এ আবেদন পত্র প্রেরণ করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজের ই-মেইলে User ID ও Password প্রেরণ করা হবে। উল্লেখ্য যে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য সংশ্লিষ্ট কলেজসমূহে যে User ID ও Password দেওয়া হয়েছে তা বহাল থাকবে।
গ) উল্লেখ্য যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বা তৎপূর্বে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোন ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজে কোন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।
বিঃ দ্রঃ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নিজের নাম/পিতা-মাতার নামে কোন ভুল থাকলে কার্ড ইস্যু হওয়ার পরবর্তী এক মাসের মধ্যে তা সংশোধনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
স্মারক নং- ১০ (২২৬) জাতীঃবিঃ/রেজিঃ/অ্যাকাঃ/২০১৮/২০২৬/৩৭৫৮
অনুলিপি:
১। সকল ডিন, জাতীয় বিশ্ববিদ্যালয়
২। সকল বিভাগীয় প্রধান, জাতীয় বিশ্ববিদ্যালয়
৩। সচিব, ভাইস-চ্যান্সেলর এর দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৪। সচিব, ভর্তি ও রেজিস্ট্রেশন সেল, জাতীয় বিশ্ববিদ্যালয়
৫। সিনিয়র সিস্টেম এনালিস্ট, ভর্তি ও রেজিস্ট্রেশন সেল, জাতীয় বিশ্ববিদ্যালয়
৬। অতিরিক্ত রেজিস্ট্রার, ট্রেজারার দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৭। উপ-রেজিস্ট্রার, প্রো-ভাইস চ্যান্সেলর দপ্তর-১, জাতীয় বিশ্ববিদ্যালয়
৮। সহকারী রেজিস্ট্রার, প্রো-ভাইস চ্যান্সেলর দপ্তর-২, জাতীয় বিশ্ববিদ্যালয়
৯। অফিস কপি।
(ড. মো. আশেক কবির চৌধুরী)
ডিন (ভারপ্রাপ্ত)
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
ফোন: ০২-৯৯৬৬৯১৫৬৮
তারিখ: ২৯/১০/২০২৬
স্বা/-
(মোহাম্মদ শাহ আলম)
উপ-রেজিস্ট্রার
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
টেলিফোন: ০২-৯৯৬৬৯১৫৬৮
ই-মেইল: adm.hons@nu.ac.bd