দিশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের নাম ও অন্যান্য যোগ্যতা সমূহঃ
১. যোনাল ম্যানেজার (পিএম-০৩)
- পদ সংখ্যা: ১০ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তরসহ সংশ্লিষ্ট পদে ২ (দুই) বছরসহ ঋণ কার্যক্রমে মোট ৭ (সাত) বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪৫।
- বেতন ও ভাতাদি: প্রশিক্ষণকাল ১ মাস (৪৮,০০০/-), শিক্ষানবীশ কাল ৫ মাস (৫০,০০০/-), ৬ মাস পর স্থায়ীকরণ হলে (৫৮,০০৪/-)।
২. এরিয়া ম্যানেজার (এসপিও-০৩)
- পদ সংখ্যা: ২০ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তরসহ সংশ্লিষ্ট পদে ২ (দুই) বছরসহ ঋণ কার্যক্রমে মোট ৬ (ছয়) বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
- বেতন ও ভাতাদি: প্রশিক্ষণকাল ১ মাস (৪০,০০০/-), শিক্ষানবীশ কাল ৫ মাস (৪২,০০০/-), ৬ মাস পর স্থায়ীকরণ হলে (৪৮,৩৮৬/-)।
৩. শাখা ব্যবস্থাপক (পিও-০৩)
- পদ সংখ্যা: ৬০ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তরসহ সংশ্লিষ্ট পদে ২ (দুই) বছরসহ ঋণ কার্যক্রমে মোট ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪০ বছর।
- বেতন ও ভাতাদি: প্রশিক্ষণকাল ১ মাস (৩২,০০০/-), শিক্ষানবীশ কাল ৫ মাস (৩৪,০০০/-), ৬ মাস পর স্থায়ীকরণ হলে (৩৯,০০০/-)।
৪. প্রোগ্রাম অফিসার (পিও-০৩) (মাইক্রোএন্টারপ্রাইজ)
- পদ সংখ্যা: ১০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তরসহ কোন সুপ্রতিষ্ঠিত এনজিওতে মাইক্রোএন্টারপ্রাইজ প্রোগ্রামে কমপক্ষে ২ (দুই) বছর কাজের অভিজ্ঞতা অথবা ক্ষুদ্রঋণ কার্যক্রমে ০৪ (চার) বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
- বেতন ও ভাতাদি: প্রশিক্ষণকাল ১ মাস (২৫,০০০/-), শিক্ষানবীশ কাল ৫ মাস (২৭,০০০/-), ৬ মাস পর স্থায়ীকরণ হলে (৩১,৮৮৮/-)।
৫. হিসাবরক্ষণ কর্মকর্তা (এসসিও-০৩)
- পদ সংখ্যা: ১০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তরসহ ঋণ কার্যক্রমে মোট ২ (দুই) বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। (ক্ষুদ্রঋণ কার্যক্রমে হিসাবরক্ষণ পদে অভিজ্ঞদের অগ্রাধিকার)।
- বেতন ও ভাতাদি: প্রশিক্ষণকাল ১ মাস (২২,০০০/-), শিক্ষানবীশ কাল ৫ মাস (২৪,০০০/-), ৬ মাস পর স্থায়ীকরণ হলে (২৮,০৩২/-)।
৬. সিনিয়র ক্রেডিট অফিসার (এসসিও-০৩)
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। বয়স ২৪-৩৫ বছর।
- বেতন ও ভাতাদি: প্রশিক্ষণকাল ১ মাস (১৯,০০০/-), শিক্ষানবীশ কাল ৫ মাস (২১,৫০০/-), ৬ মাস পর স্থায়ীকরণ হলে (২৬,২২০/-)।
৭. ক্রেডিট অফিসার (সিও-০১)
- পদ সংখ্যা: (সিও-০১, সিও-০২ ও সিও-০৩ মিলে মোট ৩০০ জন)
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) ডিগ্রি। বয়স ২৪-৩৫ বছর।
- বেতন ও ভাতাদি: প্রশিক্ষণকাল ১ মাস (১৮,০০০/-), শিক্ষানবীশ কাল ৫ মাস (২০,৫০০/-), ৬ মাস পর স্থায়ীকরণ হলে (২৫,৪০০/-)।
৮. ক্রেডিট অফিসার (সিও-০২)
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান। বয়স ২৪-৩৫ বছর।
- বেতন ও ভাতাদি: প্রশিক্ষণকাল ১ মাস (১৭,০০০/-), শিক্ষানবীশ কাল ৫ মাস (১৯,৫০০/-), ৬ মাস পর স্থায়ীকরণ হলে (২৪,১৪০/-)।
৯. ক্রেডিট অফিসার (সিও-০৩)
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। বয়স ২৪-৩৫ বছর।
- বেতন ও ভাতাদি: প্রশিক্ষণকাল ১ মাস (১৬,০০০/-), শিক্ষানবীশ কাল ৫ মাস (১৮,৫০০/-), ৬ মাস পর স্থায়ীকরণ হলে (২৩,০৬০/-)।
DISA NGO Job circular 2026 pdf
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শেষঃ ২০/০৬/২০২৬
সংস্থায় কর্মীদের জন্য পিএফ, পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের ৫ (পাঁচ) বছর পর থেকে গ্রাচ্যুইটি, বছরে ২০ দিন স্ব-বেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২ টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহভাতা, মোবাইল বিল, বাই-সাইকেল/মোটর সাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, স্ববেতনে ৬ (ছয়) মাস মাতৃত্বকালীন ছুটি, স্ববেতনে পিতৃত্বকালীন ৭ (সাত) দিন ছুটি, বছরে ১২ দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে ১৫ দিন স্ববেতনে মেডিকেল ছুটি, বদলীকালীন পরিবারসহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান (যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি)। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র (NID) এর ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত আগামী ২০.০৬.২০২৬ তারিখের মধ্যে বরাবর পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, ২/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শর্তাবলীঃ ১। ক্রমিক নং ০১ থেকে ০৫ এ নির্বাচিত প্রার্থীদের কম্পিউটারে কাজের দক্ষতা থাকা আবশ্যক। ২। ক্রমিক নং ০১ থেকে ০৫ এ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। ক্রমিক নং ০১-০৫ এ নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনে মোটর সাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার ৪.০০ টাকা হারে জ্বালানী বিল দেয়া হবে। ক্রমিক নং ০৬-০৯ এ নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাই-সাইকেল/মোটর সাইকেল ব্যবহার করতে হবে। ৩। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ক্রমিক নং ১ হতে ০২ নং প্রার্থীদের ২০,০০০/- টাকা ও ০৩ হতে ০৫ নং ক্রমিকের প্রার্থীদের ১৫,০০০/- টাকা এবং ০৬ হতে ০৯ নং ক্রমিকের প্রার্থীদের ১০,০০০/- টাকা জমা প্রদান করতে হবে। ৪। যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়-দায়িত্ব বহন করবেন। যোগদানের পর কমপক্ষে ২ (দুই) বছর চাকুরী করতে হবে মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে। কোন ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নাই।
বিঃ দ্রঃ- নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। "বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.clisabd.org তে দেখা যাবে"।

