জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা “প্রত্যাশী” তে নিয়োগ
স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠন ‘প্রত্যাশী’ দীর্ঘ ৪৪ বছর ধরে দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সুনাম ও দক্ষতার সঙ্গে সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার চলমান কার্যক্রম সম্প্রসারণ এবং শূন্যপদ পূরণের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহে বেশকিছু সংখ্যক যোগ্য, উদ্দমী ও কর্মঠ পুরুষ ও নারী কর্মকর্তা নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।
পদের বিবরণ, বেতন ও শিক্ষাগত যোগ্যতা:
| ক্রম | পদের নাম ও বয়স | বেতন (শিক্ষানবিসকাল ও নিয়মিতকরণের পর) | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ০১ |
এরিয়া ম্যানেজার (সর্বোচ্চ বয়স ৪৫) |
শিক্ষানবিসকাল: ৫০,০০০/- নিয়মিতকরণের পর: ৬৩,৩২১/- |
স্নাতক/স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ০৮ (আট) বছর এবং এরিয়া ম্যানেজার হিসেবে ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০২ |
নিরীক্ষা কর্মকর্তা (সর্বোচ্চ বয়স ৪৫) |
শিক্ষানবিসকাল: ৩০,০০০/- নিয়মিতকরণের পর: ৪০,৬৮৩/- |
স্নাতক/স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম নিরীক্ষা কাজে ন্যূনতম ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৩ |
শাখা ব্যবস্থাপক (সর্বোচ্চ বয়স ৩৫) |
শিক্ষানবিসকাল: ৩৫,০০০/- নিয়মিতকরণের পর: ৫৫,৮৩৮/- |
স্নাতক/স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম ন্যূনতম ০৪ (চার) বছর এবং শাখা ব্যবস্থাপক হিসেবে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৪ |
সহকারী শাখা ব্যবস্থাপক (সর্বোচ্চ বয়স ৩২) |
শিক্ষানবিসকাল: ৩০,০০০/- নিয়মিতকরণের পর: ৪৮,৭৯৯/- |
স্নাতক/স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম ন্যূনতম ০২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৫ |
ফিল্ড অফিসার (সর্বোচ্চ বয়স ৩০) |
শিক্ষানবিসকাল: ২৫,০০০/- নিয়মিতকরণের পর: ৪১,১৯০/- |
ন্যূনতম এইচ.এস.সি/সমমান। |
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
| মৌখিক পরীক্ষার তারিখ ও সময় | পদের নাম | জেলা | মৌখিক পরীক্ষার স্থান |
|---|---|---|---|
| ০৬/১১/২০২৬ ইং, শুক্রবার সকাল ৯.০০ টা | ফিল্ড অফিসার | চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান জেলা ব্যাতীত বাংলাদেশের অন্যান্য সকল জেলা | প্রত্যাশী, প্রধান কার্যালয়: সৈয়দবাড়ী, ১০৩/এ ওমর আলী মাতব্বর রোড, বহদ্দারহাট (বহদ্দারবাড়ির সন্নিকটে) চান্দগাঁও-৪২১২, চট্টগ্রাম। |
| ০৭/১১/২০২৬ ইং, শনিবার সকাল ৯.০০টা | ফিল্ড অফিসার | চট্টগ্রাম ও কক্সবাজার জেলা | |
| ১৩/১১/২০২৬ ইং, শুক্রবার সকাল ৯.০০টা | শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক | সকল জেলা | |
| ১৪/১১/২০২৬ ইং, শনিবার সকাল ৯.০০টা | এরিয়া ম্যানেজার, নিরীক্ষা কর্মকর্তা | সকল জেলা |
অর্থিক সুবিধাদি:
- শিক্ষানবিসকাল (৬মাস) সফলভাবে সমাপ্তির পর সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, ৪টি উৎসব বোনাস, পিএফ, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, কর্মী গৃহ ঋণ, মোটর কার, মোটর সাইকেল ও বাই সাইকেল ঋণ এবং অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ সংস্থার নিয়মানুযায়ী প্রদান করা হবে।
- যোগদানের তারিখ হতে সংস্থার নিজস্ব ডরমেটরীতে ফ্রি থাকার ব্যবস্থা, লাঞ্চ ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা সংস্থার নিয়মানুযায়ী প্রদান করা হবে।
চাকরির শর্তাবলী:
- নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকার যেকোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
- বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে।
- (১-৪) নং পদের প্রার্থীদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (এমএসওয়ার্ড, এক্সেল) চালনায় পারদর্শী হতে হবে।
- (১, ৩, ৫) নং পদের প্রার্থীদের মোটরসাইকেল (বৈধ লাইসেন্সসহ) চালনায় দক্ষ হতে হবে।
- পুরুষ কর্মকর্তাদের সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকতে হবে।
- ৪ ও ৫ নং পদের নির্বাচিত প্রার্থীদের জামানত হিসেবে ২০,০০০/- এবং ১ ও ৩ নং পদের নির্বাচিত প্রার্থীদের জামানত হিসেবে ২৫,০০০/- টাকা জমা করতে হবে। উক্ত জামানত সংস্থার নীতিমালা মোতাবেক লভ্যাংশসহ ফেরতযোগ্য।
- নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের আগে একজন গ্রহণযোগ্য (সরকারি চাকরিজীবী/এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক, তফশিলভুক্ত ব্যাংক কর্মকর্তা) জামিনদার দিতে হবে যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায়-দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হবেন।
- বর্ণিত তারিখ ও ঠিকানা মোতাবেক সরাসরি একটি আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট ও জাতীয়তার সনদের কপি এবং সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা গেল।
উপ-সহকারী পরিচালক (মানবসম্পদ উন্নয়ন বিভাগ)
প্রত্যাশী, প্রধান কার্যালয় : সৈয়দবাড়ী, ১০৩/এ, ওমরআলী মাতব্বর রোড, বহদ্দার হাট (বহদ্দার বাড়ীর সন্নিকটে), চান্দগাঁও-৪২১২, চট্টগ্রাম।
বিডি জবস ইনফো (Bd Jobs Info)
প্রত্যাশী এনজিও সহ যেকোনো বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠানের সিভি কম্পোজ, প্রিন্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যানিংয়ের জন্য আজই যোগাযোগ করুন
✅ প্রফেশনাল সিভি (CV) ও জীবনবৃত্তান্ত কম্পোজ
✅ রঙিন প্রিন্ট ও ডকুমেন্ট স্ক্যানিং সেবা
✅ এনজিও চাকরির প্রস্তুতি ও পরামর্শ সেবা