৭ টি পদে Shahid Bir-Uttam Lt. Anwar Girls School & College Job Circular 2026 | শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজ

ঢাকা সেনানিবাস, ঢাকা।

নিয়োগ বিজ্ঞপ্তি

অত্র প্রতিষ্ঠানে নিম্ন লিখিত পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্র: পদের নাম ও সংখ্যা বেতন স্কেল (২০১৫ অনুযায়ী) ও ন্যূনতম যোগ্যতা
১ কলেজ শাখা

প্রভাষক : হিসাববিজ্ঞান-১, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-১, বাংলা-১, গণিত-১ জন।
(মোট ৪ জন)
বেতন স্কেল : ২২,০০০/-। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। শিক্ষা জীবনের কোন স্তরই ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণ যোগ্য নহে। শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত (কলেজ) ও শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
২ স্কুল প্রভাতি শাখা (বাংলা মাধ্যম)

সহকারী শিক্ষক : গণিত- ১, রসায়ন- ১ জন।
(মোট ২ জন)
বেতন স্কেল : ১৬,০০০/-। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। বিএড/ এমএড অগ্রগণ্য। বিএড/ এমএড না থাকলে যোগদানের ২ (দুই) বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরই ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণ যোগ্য নহে। শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত (স্কুল) ও শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

চাকুরীর শর্ত ও অন্যান্য সুযোগ সুবিধা:

প্রতিষ্ঠানের নিয়মে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চাকুরী স্থায়ী হলে উৎসাহ ভাতা, ১০% কন্ট্রিবিউটরী প্রোভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অন্যান্য সুবিধা দেওয়া হবে। প্রার্থীর দরখাস্ত, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর ও বৈবাহিক অবস্থা উল্লেখসহ), সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সত্যায়িত কপি, উল্লেখিত পদের প্রার্থীদের জন্য ১,০০০.০০ (এক হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অধ্যক্ষ, শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজ-এর অনুকূলে প্রেরণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। খামের উপর স্পষ্টাক্ষরে পদের নাম, বিষয় ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোন আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করতে পারবেন।

অধ্যক্ষ

শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজ

অনলাইন আবেদন ও তথ্য সেবাকেন্দ্র

বিডি জবস ইনফো (Bd Jobs Info)

শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজ সহ যেকোনো স্কুল ও কলেজের চাকরির আবেদনপত্র তৈরি, সিভি কম্পোজ, ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সহযোগিতা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যানিংয়ের জন্য আজই যোগাযোগ করুন

✅ প্রফেশনাল জীবনবৃত্তান্ত (CV) ও দরখাস্ত কম্পোজ

✅ পাসপোর্ট সাইজ ছবি ও ডকুমেন্ট স্ক্যানিং সেবা

✅ নির্ভুল পোস্টাল বা কুরিয়ার আবেদন প্রসেসিং

💬 যেকোনো সহযোগিতার জন্য হোয়াটসঅ্যাপ করুন: 01755358403
Previous Post Next Post

نموذج الاتصال