UNIVERSITY OF DHAKA
Institute of Leather Engineering and Technology
Job Circular 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০/- টাকা স্কেলে স্থায়ী ০৩ (তিন) টি প্রভাষক (Lecturer) পদে নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করা যাচ্ছে।
| পদের নাম | পদ সংখ্যা | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী |
|---|---|---|---|
| প্রভাষক (Lecturer) | ০৩ টি (স্থায়ী) | ২২,০০০ - ৫৩,০৬০/- |
• বি.এসসি (B.Sc.) এবং এম.এসসি (M.Sc.) পর্যায়ে CGPA 4.00 এর মধ্যে সর্বনিম্ন 3.50 থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়সমূহ: Leather Engineering/ Footwear Engineering/ Leather Products Engineering/ Environmental Science and Engineering/ Renewable Energy Engineering or Technology/ Mechanical Engineering/ Industrial and Production Engineering। • এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় GPA 5.00 এর মধ্যে সর্বনিম্ন 4.25 থাকতে হবে। তবে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ CGPA অর্জনকারীদের ক্ষেত্রে SSC বা HSC-এর শর্ত শিথিলযোগ্য। • সংশ্লিষ্ট ক্ষেত্রে Ph.D. ডিগ্রি এবং স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। |
আবেদন করার নিয়মাবলী:
- প্রার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি-রেজিস্ট্রার (প্রশাসন-১) এর কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে।
- আবেদনপত্রের ৮ (আট) সেট পূরণকৃত কপি জমা দিতে হবে।
- আবেদনপত্রের সাথে Director, Institute of Leather Engineering and Technology, University of Dhaka, 44-50, Hazaribag, Dhaka-1209-এর অনুকূলে ৭৫০/- (সাতশত ৫০) টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
- প্রতিটি আবেদনপত্রের সাথে সকল শিক্ষা সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র (NID) এবং গবেষণা প্রকাশনার সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
- খামের ওপর প্রার্থীর নাম, ঠিকানা এবং পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
- চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন পৌঁছানোর শেষ তারিখ: ২২ নভেম্বর ২০২৬ (22/11/2026) তারিখের মধ্যে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না।
রেজিস্ট্রার কার্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০
GD-587/26 (6"x4)
Tags
University Jobs