Meghna Group Job Circular 2026 – মেঘনা গ্রুপে সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ বিজ্ঞপ্তি

Meghna Group Job Circular 2026 – মেঘনা গ্রুপে সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ বিজ্ঞপ্তি

Meghna Group of Industries (MGI)

সরাসরি সাক্ষাৎকার

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান "মেধনা গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিঃ"-এর অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কমপ্লেক্স-এ নিচে বর্ণিত পদসমূহে আগ্রহী, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে।

ক্র.নং পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য
১ সিনিয়র অপারেটর / অপারেটর ২০ সেকশন/বিভাগ: এক্সট্রুশন, কাস্টিং, অ্যানোডাইজেশন (অক্সিডেশন) ও ইডি ওয়ার্ক শপ, পাউডার কোটিং। অ্যালুমিনিয়াম প্রোফাইল ম্যানুফ্যাকচারিং সংশ্লিষ্ট কাজে ৫-৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২ ক্রেন অপারেটর / কালার অপারেটর ১৫ সেকশন/বিভাগ: অ্যানোডাইজেশন (অক্সিডেশন) ও ইডি ওয়ার্ক শপ, পাউডার কোটিং। অ্যালুমিনিয়াম প্রোফাইল ম্যানুফ্যাকচারিং সংশ্লিষ্ট কাজে ৫-৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৩ সুপারভাইজার / ফোরম্যান (শিফট ইনচার্জ) ৬ সেকশন/বিভাগ: অ্যানোডাইজেশন (অক্সিডেশন), ইডি, পাউডার কোটিং, প্রোডাকশন কোয়ালিটি এবং প্যাকেজিং। অ্যালুমিনিয়াম প্রোফাইল ম্যানুফ্যাকচারিং সংশ্লিষ্ট কাজে ৮-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪ সিনিয়র অপারেটর / অপারেটর (ট্রিক রেপিং) / প্রোটেক্টিভ ফিল্ম অপারেটর, লেজার প্রিন্টিং অপারেটর, কিউসি সুপারভাইজার ২০ সেকশন/বিভাগ: অ্যানোডাইজেশন (অক্সিডেশন), ইডি, পাউডার কোটিং, প্রোডাকশন কোয়ালিটি এবং প্যাকেজিং। অ্যালুমিনিয়াম প্রোফাইল ম্যানুফ্যাকচারিং সংশ্লিষ্ট কাজে ৮-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৫ অপারেটর / সহকারী অপারেটর ১৫ সেকশন/বিভাগ: হাইড্রোলিক ও পাওয়ার প্রেস, অটো কাটিং, ড্রি্লিং, গ্রেডিং ও পাঞ্চিং অপারেটিং এবং এক্সেসরিজ প্রোডাকশন কাজে ৫-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৬ ডাই কারেক্টার (মোল্ড মেইন্টেন্যান্স) ৫ সেকশন/বিভাগ: ডাই। অ্যালুমিনিয়াম এক্সট্রুশন ডাই মেরামত ও রিপেয়ারিং কাজে ৮-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৭ সহকারী অপারেটর / হেল্পার ৩০ সেকশন/বিভাগ: অ্যালুমিনিয়াম প্রোফাইল ফ্যাক্টরিতে কাস্টিং, এক্সট্রুশন, অ্যানোডাইজেশন, ইডি, পাউডার কোটিং, প্রোডাকশন এবং প্যাকেজিং। অ্যালুমিনিয়াম প্রোফাইল ম্যানুফ্যাকচারিং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২-৩ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হেল্পার পজিশনে অভিজ্ঞতা না থাকলেও চলবে, তবে এস.সি. পাস প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
৮ ড্রাইভার ৬ হেভি লাইসেন্সধারী যানবাহন ড্রাইভিং-এ কমপক্ষে ৮-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যালুমিনিয়াম প্রোফাইল-এ ডেলিভারী কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
৯ ডেলিভারী সুপারভাইজার / ডেলিভারী ম্যান ৫ সেকশন/বিভাগ: ডেলিভারী এন্ড ডিস্ট্রিবিউশন। অ্যালুমিনিয়াম প্রোফাইল বাজারজাত কাজে ডেলিভারী ম্যান হিসেবে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১০ E.T.P / W.T.P অপারেটর ৬ সেকশন/বিভাগ: অপারেশন ও মেইনটেন্যান্স। সংশ্লিষ্ট কাজে ৮-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১১ মিলিং অপারেটর / লেদ অপারেটর / সিএনসি অপারেটর ৮ সেকশন/বিভাগ: মেইনটেন্যান্স (মোল্ড)। উক্ত মেশিন গুলোর মাধ্যমে অ্যালুমিনিয়াম এক্সট্রুশন ডাই মেরামত কাজে ৫-৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

সাক্ষাৎকারের নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র:
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে ১) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি, ২) জীবন বৃত্তান্ত (CV), ৩) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের ফোটোকপি, ৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের মূলকপি ও ফোটোকপি (যদি থাকে) সহ আগামী ৪ নভেম্বর, ২০২৬ ইং তারিখ থেকে ১০ নভেম্বর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য নিচে উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সাক্ষাৎকারের ঠিকানা:
"মেধনা গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড", ফ্যাক্টরি কমপ্লেক্স, কুমিল্লা ইকোনমিক জোন (CEZ), মেঘনা হোমনা রোড, লুটেরচর, কুমিল্লা।

যোগাযোগের নম্বর: ০১৭০৯৬৪২৮৬৬, ০১৫২১৪৪৪০১৭

Meghna Group of Industries (MGI)
ওয়েবসাইট: www.mgi.org

Previous Post Next Post

نموذج الاتصال