গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন-শীর্ষক প্রকল্প
১৩/১ শেখ সাহেব বাজার রোড, আজিমপুর, ঢাকা-১২০৫
www.niport.gov.bd
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন-শীর্ষক প্রকল্পের অধীনে কল সেন্টার নিপোর্ট-এর জন্য আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে সরাসরি নিয়োগযোগ্য নিম্নলিখিত পদসমূহে বর্ণিত সাকুল্যে বেতনে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫ এবং সরাসরি ক্রয় প্রক্রিয়া অনুসরণপূর্বক নিপোর্ট কর্তৃক ০২ ক্যাটাগরিতে ০৩ জন সেবাকর্মীর প্রকল্প মেয়াদ পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে সেবাগ্রহণের বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের বিবরণ, পদসংখ্যা, বেতন ও শিক্ষাগত যোগ্যতা:
| ক্র. নং | পদের নাম | পদের সংখ্যা | সেবার ক্যাটাগরি | সাকুল্যে মাসিক বেতন | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|---|---|
| ১ | আইটি সেবা | ১ | বিশেষ সেবা-১ | ৪২,৯৭৮/- |
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সাইন্স/কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) প্রকল্প কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ; (গ) যে কোনো স্বীকৃত পেশাভিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য (Associate Membership) হতে হবে; এবং (ঘ) কোন পরীক্ষায় ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়। |
| ২ | কম্পিউটিং সেবা | ২ | ক্যাটাগরি-১ | ২০,২১২/- |
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সমমান ডিগ্রি; (খ) প্রকল্প কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ; (গ) ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ৩০ শব্দ টাইপের দক্ষতা; এবং (ঘ) কোন পরীক্ষায় ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়। |
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণীয়:
- আবেদনকারীকে অবশ্যই জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) কর্তৃপক্ষ প্রবর্তিত চাকরির আবেদন ফরমে চাহিত প্রয়োজনীয় তথ্যদি পূরণপূর্বক আবেদন করতে হবে। অন্যথায় প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। উক্ত আবেদন ফরমটি নিপোর্টের ওয়েবসাইট (https://niport.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।
- আগামী ১২/১১/২০২৬ খ্রি. তারিখের মধ্যে লিখিত দরখাস্ত উপ-প্রকল্প পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন-শীর্ষক প্রকল্পের বরাবর ডাকযোগে কিংবা সরাসরি প্রেরণ করতে হবে। উল্লেখিত তারিখের পর ডাকযোগে কিংবা অন্য কোন উপায়ে প্রেরিত দরখাস্ত গ্রহণ করা হবে না।
- আগামী ১২/১১/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৪০ বছরের মধ্যে থাকতে হবে এবং শারীরিক ও মানসিক সক্ষমতাসম্পন্ন হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
- দরখাস্তের খামের উপর প্রার্থীর পদ নাম উল্লেখ করতে হবে। দরখাস্তের সাথে ১্ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
- চাকরিসকল প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।
- কেবলমাত্র নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত চাকরির আবেদন ফরম যথানিয়মে পূরণপূর্বক আবেদন করতে পারবেন।
- সমাপ্ত '৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (HPNSP)' কর্মসূচির অধীনে কাজের অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা/কর্মচারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
- কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা লিখিত/মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরত দেয়া হবে না। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
- মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
- এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী, বিজ্ঞপ্তিতে উল্লেখিত মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য এবং স্থায়ী রাজস্ব পদে নিয়োগের কোন প্রতিশ্রুতি দেয়া হবে না।
- কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত/মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ দেয়া হবে না।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট এবং পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে নিপোর্ট ওয়েবসাইটে (https://niport.gov.bd) আপলোড করা হবে।
হিরো ধর
সহকারী পরিচালক (প্রশিক্ষণ), ও সহকারী প্রকল্প পরিচালক
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন-শীর্ষক প্রকল্প, কল সেন্টার নিপোর্ট
মোবাইল: ০১৮৩৩-৮২২৪৮২ | ই-মেইল: herodhar2012@gmail.com
বিডি জবস ইনফো (Bd Jobs Info)
নিপোর্ট (NIPORT) সহ যেকোনো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি আবেদন ফরম পূরণ, ফাইল প্রসেসিং, প্রফেশনাল সিভি কম্পোজ এবং ছবি/ডকুমেন্ট স্ক্যানিংয়ের জন্য আজই যোগাযোগ করুন
✅ সরকারি চাকরির আবেদন ফরম নিখুঁতভাবে টাইপিং ও প্রিন্টিং
✅ প্রফেশনাল জীবনবৃত্তান্ত (CV) কম্পোজ ও কালার প্রিন্ট
✅ পাসপোর্ট সাইজ ছবি সম্পাদনা ও ডকুমেন্ট স্ক্যানিং সেবা