গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ তাঁত বোর্ড
বিটিএমসি ভবন (৫ম তলা), ৭-৯, কাওরান বাজার, ঢাকা-১২১৫
নং- ২৪.০৫.০০০০.৫১১.১১.০০৪.২৩-৩৪৭
তারিখ: ১৬ কার্তিক, ১৪৩৩ / ০১ নভেম্বর, ২০২৬
আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয় বিজ্ঞপ্তি
বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন "০৫টি বেসিক সেন্টারে ০৫টি প্রশিক্ষণ কেন্দ্র, ০১টি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং ০১টি মার্কেট প্রমোশন কেন্দ্র স্থাপন" প্রকল্পের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয়ের নিমিত্ত অর্থ বিভাগের আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ ও অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সরাসরি চুক্তি সম্পাদনের মাধ্যমে নিম্নবর্ণিত ক্যাটাগরি ও শর্তসাপেক্ষে সেবাসমূহ ক্রয়ের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আগ্রহপত্র/দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| ক্রমিক নং | পদের নাম ও সেবামূল্য | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) | অভিজ্ঞতা |
|---|---|---|---|---|
| ০১. | পাম্প (অপারেটর) সেবা (ক্যাটাগরি-২) টা: ১৭,৯৯২/- |
০১ (এক) জন | ৮ম শ্রেণি পাস | ০১ (এক) বছরের অভিজ্ঞতা |
| ০২. | গার্ডেনার (বাগানকর্মী) সেবা (ক্যাটাগরি-৪) টা: ১৭,১০৮/- |
০১ (এক) জন | ৮ম শ্রেণি পাস | ০১ (এক) বছরের অভিজ্ঞতা |
| ০৩. | বাবুর্চি (কুক) সেবা (ক্যাটাগরি-৪) টা: ১৭,১০৮/- |
০১ (এক) জন | ৮ম শ্রেণি পাস | ০১ (এক) বছরের অভিজ্ঞতা |
| ০৪. | সহকারী বাবুর্চি (কুক) সেবা (ক্যাটাগরি-৫) টা: ১৬,৬৭৩/- |
০১ (এক) জন | ৮ম শ্রেণি পাস | ০১ (এক) বছরের অভিজ্ঞতা |
| ০৫. | সিকিউরিটি গার্ড (নিরাপত্তা প্রহরী) সেবা (ক্যাটাগরি-৫) টা: ১৬,৬৭৩/- |
০৬ (ছয়) জন | ৮ম শ্রেণি পাস | ০১ (এক) বছরের অভিজ্ঞতা |
| ০৬. | ক্লিনার (পরিচ্ছন্নতা কর্মী) সেবা (ক্যাটাগরি-৫) টা: ১৬,৬৭৩/- |
০৬ (ছয়) জন | ৮ম শ্রেণি পাস | ০১ (এক) বছরের অভিজ্ঞতা |
নিয়োগের শর্তাবলী:
- আবেদনপত্র ২৬ নভেম্বর ২০২৬ তারিখে বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ড বরাবর সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে।
- আবেদনপত্রের সাথে সদ্য তোলা ১ (এক) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রদান করতে হবে।
- বয়সসীমা: বর্ণিত পদসমূহের ক্ষেত্রে জারিকৃত বিজ্ঞপ্তির তারিখে বয়সসীমা ১৮ হতে ৬০ বছর এবং শারীরিক সক্ষমতা থাকতে হবে (আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ অনুযায়ী)।
- উল্লেখিত সেবা ক্রয়ের মেয়াদ ০১ জানুয়ারি ২০২৭ অথবা চুক্তির তারিখ হতে ৩০ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।
- অসদাচরণ বা কর্মে অবহেলা করলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে চুক্তি বাতিল করা যাবে।
- আউটসোর্সিং সেবাকর্মীগণ বাংলাদেশ তাঁত বোর্ডের কোন স্থায়ী পদে নিয়োগের জন্য অগ্রাধিকার পাবে না।
- সেবা ক্রয়ের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
- প্রযোজ্য ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- প্রযোজ্য ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং বিস্তারিত তথ্য www.bhb.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
- এতৎপূর্বে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাদানকৃত সেবাকর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।
- ক্রমিক নং ০৬ এ উল্লিখিত ক্লিনার (পরিচ্ছন্নতা কর্মী) সেবা ক্রয়ে হরিজন সম্প্রদায়ের প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
- একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না।
- সর্বক্ষেত্রে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ ও সংশোধিত ২০২৬ এর শর্তাবলী অনুসরণ করা হবে।
- কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আবেদন পাঠানোর শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬ (বিকাল ৪:০০ টা)।
আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, বাংলাদেশ
আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, বাংলাদেশ
Tags
Government jobs